গিনেস বুকে নাম লেখালেন দ্য রক
এক সময় সবাই তাকে পেশাদার কুস্তিগির হিসেবেই চিনত। কিন্তু সেখান থেকে সোজা তিনি পা দিয়েছিলেন রঙ্গিন দুনিয়ায়। শোবিজ পাড়াতেও তার ভালো নাম ডাক রয়েছে। বলতে গেলে তিনি এখন একজন জাত অভিনেতা। যাকে দেখতে ভিড় হয় সিনেমা হলগুলোতে।
তিনি আর কেউ নন, সবার প্রিয় দ্য রক। আসল নাম ডোয়াইন জনসন। ভক্তদের ভালোবাসা তিনি কুড়িয়েছেন বার বার। কখনও অভিনয় দিয়ে, আবার কখনও বা নানা অদ্ভুত কর্মকাণ্ডে। তেমনই এক কাজ করে একবার বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছিলেন তিনি।
২০১৫ সালে ‘স্যান অ্যান্ড্রিয়াস’ সিনেমার লন্ডন প্রিমিয়ারে গিয়েছিলেন ডোয়াইন জনসন। সেখানে লাল গালিচায় হাঁটার সময় তিন মিনিটে ১০৫টি সেলফি তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন অভিনেতা। রেকর্ড গড়ার পড়ে খুশিতে চিৎকার করে অভিনেতা বলেছিলেন, ‘আমরা করেছি।’
রেকর্ড গড়ার জন্য নিজের ফোন হাতে নিয়ে এক ভক্তদের কাছ থেকে আরেক ভক্তের কাছে ছুটেছেন ডোয়াইন জনসন। লাগাতার ছবি তুলেছেন তিন মিনিট ধরে। এভাবেই তিনি নিজের নাম লিখিয়ে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পাতায়।
জনসন কুস্তি ও অভিনয়ের মাধ্যমে পুরো বিশ্বে ব্যাপক জনপ্রিয় ব্যক্তিত্ব। বর্তমানে তিনি বিশ্বের সেরা অভিনেতাদের একজন, এছাড়াও ধনী অভিনেতা হিসেবে পরিচিত সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম।
তিনি এতটাই জনপ্রিয় যে আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচনে দেখতে চায় তার দর্শকরা। ১৯৯৯ থেকে তার অভিনয়ের পথচলা শুরু। দ্য মামী রিটার্ন্স, দ্য স্করপিয়ান কিং, দ্য গেম প্লান, প্লানেট ৫১, ‘ফাস্ট ফাইভ’ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসসহ আরো অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই তারকা।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৯’,‘রেড নোটিস’, ‘স্যান অ্যান্ড্রিয়াস-২’, ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
এন-কে


আপনার মতামত লিখুন