খুঁজুন
, ,

শ্বশুর আফ্রিদির জার্সি পেয়ে উচ্ছ্বসিত জামাই আফ্রিদি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 17 September, 2021, 4:09 pm
শ্বশুর আফ্রিদির জার্সি পেয়ে উচ্ছ্বসিত জামাই আফ্রিদি

২০১৮ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন শাহীন শাহ আফ্রিদি। খুব অল্প দিনের মধ্যে পাকিস্তান দলের অন্যতম সদস্য হয়ে উঠেছেন তিনি। আরেক কারণে তাঁকে নিয়ে আগ্রহ ছিল ক্রিকেট ভক্তদের। কারণ, তাঁর নামের সঙ্গে মিল ছিল দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির। আবার, সাবেক পাকিস্তানি অধিনায়ক আফ্রিদির মেয়েকেই বিয়ে করতে যাচ্ছেন তরুণ শাহীন আফ্রিদি। সব মিলিয়ে আলোচনায় থাকা এই তরুণ এবার শ্বশুর আফ্রিদির ১০ নম্বর জার্সি পেয়েছেন। পাকিস্তানের এই কিংবদন্তিতুল্য জার্সি পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন তরুণ এই পেসার।

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ১০ নম্বর জার্সি পরে খেলতেন। পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে এই জার্সিতেই দেখা যাবে তরুণ আফ্রিদিকে।

এতদিন ৪০ নম্বর জার্সিতে খেলেছেন আফ্রিদি। এবার নতুন জার্সি পরে মাঠে নামবেন। সাবেক অধিনায়কের জার্সি পেয়ে গর্বিত এই তরুণ পেসার টুইট করেছেন, ‘এটা কেবল একটা জার্সি নম্বরের চেয়ে অনেক বেশি কিছু। এটি সততা, অখণ্ডতা এবং পাকিস্তানের প্রতি অপরিসীম ভালোবাসার প্রতিনিধিত্ব করে। আমি বিনীত ও সম্মানিত যে, এখন থেকে শহীদ আফ্রিদির পর ১০ নম্বর জার্সিতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করব।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি রিটুইট করে লিখেছেন, ‘আমি অনেক সম্মান ও গর্ব নিয়ে এই জার্সি পরতাম। আমি আনন্দিত যে, ১০ নম্বর জার্সি এখন পরবে শাহীন, যে যোগ্য উত্তরসূরি! শাহীন আমি তোমাকে অনেক শুভকামনা জানাই, ওপরে উঠতে থাকো এবং সর্বোচ্চ গর্ব নিয়ে পাকিস্তানের জার্সি পরো।’

গত মার্চে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে শাহীন শাহ আফ্রিদির বাবা আয়াজ খান জানিয়েছেন, তাঁদের পরিবার শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং তাতে সাড়া দিয়েছেন সাবেক অধিনায়ক। আয়াজ খান আরও জানান, তাঁর ছেলের সঙ্গে আফ্রিদির মেয়ের বাগদান হতে যাচ্ছে।

শহীদ আফ্রিদির পাঁচ মেয়ে। তারা হলো—আকসা আফ্রিদি, আনশা আফ্রিদি, আজওয়া আফ্রিদি, আসমারা আফ্রিদি ও আরওয়া আফ্রিদি । আকসা হচ্ছেন তাঁর বড় মেয়ে। তাঁর বর্তমান বয়স ২০ বছর। তাঁর সঙ্গেই শাহীন শাহ আফ্রিদির বিয়ের কথা চলছে।

এন-কে

Feb2

ইরানের অপেক্ষা বাড়াল ভিএআর, নকআউটে মিসর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 1:03 pm
ইরানের অপেক্ষা বাড়াল ভিএআর, নকআউটে মিসর

মোহাম্মদ সালাহর মিসর জয়ের দেখা না পেলেও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে গ্রুপ রানার্সআপ হিসেবে। শনিবার সিয়াটলে ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ ৩২-এ উঠেছে আফ্রিকার দলটি।

একই সময়ে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।

ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত মিসরের। মাত্র পঞ্চম মিনিটে মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় তারা। বিশ্বকাপে এটি ছিল মিসরের ইতিহাসে দ্রুততম গোল।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা। ইরান পেনাল্টি পেলেও মেহেদি তারেমির দুর্বল শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবের। কিন্তু ফিরতি বলে ১৪ মিনিটে রামিন রেজাইয়ান গোল করে সমতা ফেরান।
বিরতির পর ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ইরান।

৫৭ মিনিটে কোচ হোসাম হাসান অধিনায়ক মোহাম্মদ সালাহকে তুলে বিশ্রাম দিলেও মিসরের রক্ষণ ছিল দৃঢ়। শেষ দিকে একের পর এক আক্রমণ চালায় ইরান। তারেমির হেড পোস্টে লাগে, সাঈদ এজাতোলাহির শেষ মুহূর্তের শটও পোস্টে প্রতিহত হয়।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে খলিলজাদেহ বল জালে পাঠিয়ে উল্লাসে মেতে উঠেছিল ইরান। কিন্তু ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।

শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় মিসর। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অন্যদিকে বেলজিয়াম নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়। তিন পয়েন্ট নিয়ে ইরানকে এখন অপেক্ষা করতে হবে সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর হিসাবের দিকে।

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বেলজিয়াম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 12:08 pm
নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বেলজিয়াম

আগের দুই ম্যাচে মিসর ও ইরানের সঙ্গে ড্র করে কিছুটা ব্যাকফুটে ছিল বেলজিয়াম। গ্রুপপর্বের শেষ ম্যাচে অনেকটা একপেশে ম্যাচে তারা নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। ফলে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই ট্রোসার্ড-ডি ব্রুইনারা পা রাখল নকআউট রাউন্ডে।

চার বছর আগে বিশ্বকাপে ছিলেন বেঞ্চের খেলোয়াড়, সেই লিয়েন্দ্রো ত্রোসার্ড এবার প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ২০২৬ আসরে খেলতে নেমেছিলেন। নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করে নায়ক বনে গেছেন আর্সেনালের এই অ্যাটাকিং মিডফিল্ডার। এ ছাড়া কেভিড ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সায়েলেমেকার্স একবার করে স্কোরশিটে নাম তোলেন। নিউজিল্যান্ডের হয়ে ব্যবধান কমান এলিজাহ জাস্ট।

২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ম্যাচের পর টানা চার ম্যাচে বেলজিয়ামের কেউ গোল পাননি!
তবে আজ যেন সবকিছু সুদে-আসলে মিটিয়ে নিল বেলজিয়াম।

আগামী ১ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে রাউন্ড অব ৩২-এর ম্যাচে বেলজিয়ামের সম্ভাব্য প্রতিপক্ষ ‘এ’/‘আই’/‘জে’ গ্রুপের তৃতীয় হওয়া দল।

বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী, দক্ষিণ কোরিয়া অথবা সেনেগাল অথবা আলজেরিয়ার বিপক্ষে লড়তে হতে পারে ডি ব্রুইনা-লুকাকুদের।

আজকের হারে ‘জে’ গ্রুপের তলানিতে থেকে বিদায় নিশ্চিত হলো বিশ্বকাপে ওশেনিয়া অঞ্চলের একমাত্র প্রতিনিধি নিউজিল্যান্ডের।

ম্যাচের ২৮ মিনিটে আর্সেনাল তারকা লিয়ান্দ্রো ত্রোসারের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ২০২২ সালের ২৩ নভেম্বরের পরই বিশ্বকাপের এটিই কোনো বেলজিয়ানের প্রথম গোল।

বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে আরেক গোল করেন ত্রোসার। নিউজিল্যান্ড মূলত তখনই ম্যাচ থেকে ছিটকে পড়ে।

৬৬ মিনিটে গোল পান দলের প্রাণভোমরা ডি ব্রুইনা। ২০১৮ আসরে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পর এটিই বিশ্বকাপে তার প্রথম গোল।

শেষ দিকে বেলজিয়ামের শেষ দুই গোল করেন দুই বদলি রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস স্যালেম্যাকার্সের।

এর আগে ৮৪ মিনিটে নিউজিল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন এলিজা জাস্ট।

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 9:32 am
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ল কেপ ভার্দে। সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। সেই সাফল্যের পুরস্কার হিসেবে নকআউট পর্বে তাদের সামনে অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুক্রবার গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ০-০ গোলে ড্র করে কেপ ভার্দে। একই সময়ে উরুগুয়েকে ১-০ গোলে হারায় স্পেন। ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় স্পেন। তিন ম্যাচে তিন ড্র থেকে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ইতিহাস গড়ে শেষ ৩২-এ ওঠে কেপ ভার্দে। আর ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে উরুগুয়ে ও সৌদি আরব।

উরুগুয়ের বিদায়ে বড় ভূমিকা রেখেছে স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়। একসময়ের দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের অন্যতম হতাশাজনক অধ্যায়। বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও গ্রুপ পর্বের ম্যাচে রুখে দিয়েছিল নক আউটে ওঠা কেপ ভার্দে।

অন্যদিকে অস্ট্রিয়াকে হারিয়ে আগেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। তাই আগে থেকেই নির্ধারিত ছিল, গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপই হবে লিওনেল স্কালোনির দলের শেষ ৩২-এর প্রতিপক্ষ। শেষ পর্যন্ত সেই জায়গা দখল করলো প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে।

৩ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বিশ্বকাপে এই দুই দলের এটিই হবে প্রথম লড়াই। কেপ ভার্দেকে হারাতে পারলে আর্জেন্টিনা শেষ ষোলোয় খেলবে গ্রুপ ‘ডি’ ও ‘জি’-এর রানার্সআপদের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে।

ইতোমধ্যে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে যুক্তরাষ্ট্রের পেছনে গ্রুপ ‘ডি’-এর রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া। তবে গ্রুপ ‘জি’-এর দ্বিতীয় দল এখনও নিশ্চিত হয়নি। বেলজিয়াম, ইরান, মিসর ও নিউজিল্যান্ড; এই চার দলের যেকোনো একটি আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পরের রাউন্ডে। তবে সেজন্য কেপ ভার্দেকে আগে হারাতে হবে মেসিদের।