পুত্রসন্তানের মা হলেন নেহা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ৩:৪৮ বিকাল
পুত্রসন্তানের মা হলেন নেহা

দ্বিতীয় সন্তানের গর্বিত মা-বাবা হলেন বলিউড তারকা নেহা ধুপিয়া ও তাঁর স্বামী অঙ্গদ বেদি। পুত্রসন্তান প্রসব করেছেন নেহা। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

সামাজিক পাতায় এ সুখবর দিয়েছেন অঙ্গদ বেদি। গত জুলাইয়ে ফের মা হতে চলার ঘোষণা দেন নেহা ধুপিয়া। অবশেষে পুত্রসন্তানের মা-বাবা হলেন তাঁরা। এ দম্পতির প্রথম কন্যাসন্তানের নাম মেহের।

২০১৮ সালে কন্যাসন্তান মেহেরকে স্বাগত জানান নেহা-অঙ্গদ দম্পতি। আর এবার তাঁদের কোলজুড়ে পুত্রসন্তান এলো।

হিন্দুস্তান টাইমসের খবর, ২০১৮ সালের মে মাসে দিল্লির এক গুরুদুয়ারায় বিয়ে করেন নেহা ও অঙ্গদ এবং নভেম্বরের শেষে মেয়ের জন্ম দেন। প্রথমে এ নিয়ে কথা বলতে না চাইলেও পরে তাঁরা মেনে নেন প্রথম সন্তানের জন্ম দেওয়ার আগেই গর্ভবতী ছিলেন নেহা।

‘সিং ইজ কিং’, ‘তুমহারি সুলু’, ‘হিন্দি মিডিয়াম’, ‘লাস্ট স্টোরিজ’-এর মতো বলিউড সিনেমায় অভিনয় করেছেন নেহা। প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের শর্ট ফিল্ম ‘দেবী’-তে তাঁকে শেষবার দেখা গেছে। নেহা বেশ কয়েকটি সিজন ধরে ‘রোডিজ’-এর বিচারকের ভূমিকাতেও কাজ করছেন।

এন-কে

Feb2
Feb2