হোটেল পেনিনসুলায় আগুন, চট্টগ্রাম
চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত আবাসিক হোটেল পেনিনসুলায় আগুন লেগেছে।
(৫ অক্টোবর) মঙ্গলবার ভোর পৌনে ৬টায় হোটেলটির বেজমেন্টে এই আগুনের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ১০টায়ও আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয় নি।
ফায়ার সার্ভিস জানায়, ভোরে হোটেল পেনিনসুলায় আগুনের খবর পেয়ে দু’টি ইউনিটের পাঁচটি গাড়ি পাঠানো হয়। প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ। তিনি বলেন, তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে বলা যাবে।
এন-কে


আপনার মতামত লিখুন