চট্টগ্রামে ১ মৃত্যুর দিনে ২২ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৮ এবং উপজেলা পর্যায়ে ৪ জন। একই সময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১০ অক্টোবর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১১৫০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২ হাজার ১৪ জন। এর মধ্যে নগরে ৭৩,৮৩৮ জন এবং উপজেলা পর্যায়ে ২৮,১৭৬ জন।
তিনি বলেন, গতকাল শনিবার বিআইটিআইডিতে ৩৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৭১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৫০১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।মেডিকেল সেন্টার হাসপাতালে ১১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি এবং ইপিক হেলথ কেয়ারে ৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনে শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজারে মেডিকেল কলেজ, ইমপেরিয়াল হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং এবং ল্যাব এইডে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ৩ জন, হাটহাজারী ০ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩১১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২০ এবং উপজেলায় ৫৯১ জন।


আপনার মতামত লিখুন