রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘আরসার কথিত কমান্ডার সেলিম প্রকাশ মাস্টার’ সেলিমসহ ৮ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরে পর্যন্ত ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের কাছ থেকে দা, হাসুয়া , শাবল সিমকার্ড, মোবাইল ফোন ও নোট বুক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন এনায়েত উল্লাহ (২০) , মো. আরিফ উল্লাহ (২৩), নুর মোহাম্মদ (২৯), রফিক(২১), মো. রফিক (২৫), ফিরোজ মিয়া (২২) ও আব্দুল আমিন(২৮)।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. কামরান হোসেন বলেন, উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে জামতলী ক্যাম্পের ব্লক-ডি/১৩ অভিযান পরিচালনা করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন