চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৩ জন। এ সময়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ০.২৬ শতাংশ।
শুক্রবার (২২ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। আবার শনাক্তদের সবাই নগরের বাসিন্দা।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২ জন ও জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এদিন পটিয়া, হাটহাজারী, সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ১৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯২০ জন, বাকি ২৮ হাজার ২২৫ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২১ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৭ জনের।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
এন-কে


আপনার মতামত লিখুন