৭ দিনের রিমান্ড ইকবালের
পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ ২৩ অক্টোবর, শনিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
nogod
এর আগে বেলা ১২টায় তাকে আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ইকবাল কুমিল্লা মহানগরীর ১৭নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর লস্করপুকুরপাড় এলাকার নূর আহম্মদ আলমের ছেলে। মণ্ডপের আশপাশসহ নগরীর বেশ কয়েকটি এলাকার সিসিটিভির ফুটেজ দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পরিচয় নিশ্চিত হয়। পুলিশ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ইকবালকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাতেই তাকে কুমিল্লা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে কড়া নিরাপত্তায় তাকে নিয়ে কুমিল্লায় রওনা দেয় পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ বহরের নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।
এন-কে


আপনার মতামত লিখুন