নড়াইলে অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ১:৪৪ দুপুর
নড়াইলে অস্ত্র আইনে জাকির তালুকদার ওরফে লিয়াকত নামে এক অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৫ অক্টোবর) সকালে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক, জেলা জজ মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তির নাম মো. জাকির তালুকদার ওরফে লিয়াকত। তিনি নড়াইলের কলাবাড়িয়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে।
লিয়াকত বিগত ২০১৬ সালের ১২ আগস্ট রাতে অস্ত্র কেনাবেচার প্রস্তুতিকালে নড়াগাতীর কান্দুরি প্রাথমিক বিদ্যালয়ের নিকট থেকে একটি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড শটগানের গুলিসহ র্যাবের অভিযানে আটক হন।
এ ঘটনায় সেসময় নড়াগাতী থানায় অস্ত্র আইনে র্যাবের দায়ের করা মামলায় দীর্ঘ বিচারিক শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
এন-কে



আপনার মতামত লিখুন