জামিন পেলেও জেল ছাড়বেন না আরবাজ!

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ১১:২৭ সকাল
জামিন পেলেও জেল ছাড়বেন না আরবাজ!

আরিয়ানের সঙ্গেই মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তার বন্ধু আরবাজ মার্চেন্ট। আর্থার রোড জেলে দু’জন এক সঙ্গে রয়েছেন গেল ২৩ দিন ধরে। সেখানেও তাদের বন্ধুত্বে কোন চিড় ধরেনি। তাই তো জামিন পেলেও আরিয়ানকে রেখে জেল থেকে বের হবেন না বলে সাফ জানিয়ে দিলেন আরবাজ।

বিপদে সন্তানের এমন বন্ধুত্বসূলভ আচরণে মুগ্ধ এবং গর্বিত আরবাজের বাবা আসলাম মার্চেন্ট।

তিনি বলেন, ‘‘ছেলে যে ভাবে তার বন্ধু আরিয়ান খানের পাশে দাঁড়াচ্ছে, তাতে আমি খুব খুশি। ’’

তিনি আরও জানান, তিনি যে দিন জেলে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সে দিন আরাবাজ তাকে বলেছে, ‘‘বাবা, আমরা এক সঙ্গে জেলে এসেছি। বেরোলে এক সঙ্গেই বেরোব। আমি আরিয়ানকে একা ছেড়ে যাব না কোথাও।’’

ইনস্টাগ্রামের নানা ফ্যানপেজে ঘরোয়া পার্টিতে বিভিন্ন সময় একসাথ দেখা গেছে আরবাজ-আরিয়ানকে।

তবে আরিয়ান তারকা পরিবারের বলেই আরবাজ এমনটা করছেন এটা ভাবার কোনওই কারণ নেই।আরবাজের বন্ধু তালিকায় রয়েছে অনন্যা পাণ্ডে, শানায়া কপূরের মতো তারকা সন্তানরাও।

আরিয়ানের বোন সুহানা খানও নাকি আরবাজের ঘনিষ্ঠ বন্ধু। আর সব বন্ধুর জন্যই একইভাবে অনূভব করেন আরবাজ।

এদিকে আরবাজের বাবা জানান, ‘‘শাহরুখের সন্তানের জামিন পাওয়ার আশা থাকলেও তার সন্তানের ভাগ্যে কী আছে তা জনেন না। কারণ তার সন্তান তো আর তারকাপুত্র নয়!

মঙ্গলবারও আরিয়ানের জামিন হয়নি। এখন দেখার বিষয় বুধবার আরিয়ানের জামিন হয় কিনা? আর আরবাজের ভাগ্যেই বা কী ঘটে।

এন-কে

Feb2
Feb2