সীতাকুণ্ড ডিগ্রী কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন
চট্টগ্রামের সীতাকুণ্ড ডিগ্রী কলেজের নিজস্ব অর্থায়নে শ্রী মতি নিরুপমা মুখার্জি একাডেমিক দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে কলেজের অধ্যক্ষ মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন।
শিক্ষক পরিষদের সম্পাদক শহীদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মুসা, এ কে এম তফজল হক, মোহাম্মদ ইসহাক, একেএম জাফর উল্যাহ, শিক্ষার্থী নাঈমুর রহমান, সরোয়ার জাহান প্রিন্স, অজিত কুমার দে, মোঃ আব্দুল মোনায়েম, মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন