চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৬
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ জনের দেহে। তবে এই দিন করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
৯ নভেম্বর, মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় ছয়জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৪৪ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে পাঁচজন নগরের এবং একজন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তিনজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে একজনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।এখন পর্যন্ত চট্টগ্রামে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২ হাজার ২৭৫ জনে।
এন-কে


আপনার মতামত লিখুন