চট্টগ্রামে করোনায় শনাক্ত ১০
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১০ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৩০১ জনে।
১৩ নভেম্বর, শনিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ২৯৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ৭৭ শতাংশ। শনাক্তদের মধ্যে ছয়জন মহানগরীর এবং চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে দুজন, অ্যান্টিজেন টেস্টে তিনজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজন, শেভরণ হাসপাতাল ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এন-কে


আপনার মতামত লিখুন