খুঁজুন
, ,

যুক্তরাজ্যে হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবাদ আইনে গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 15 November, 2021, 11:06 am
যুক্তরাজ্যে হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবাদ আইনে গ্রেপ্তার ৩

যুক্তরাজ্যের লিভারপুলের উইমেন’স হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দেশটির সন্ত্রাসবাদ আইনে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে

বিবিসি জানিয়েছে, একটি ট্যাক্সি রোববার স্থানীয় সময় বেলা ১১টার ঠিক আগে একজন যাত্রী তুলে উইমেন’স হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় বিস্ফোরিত হয়। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবদান রাখা সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সম্মানে রোববারের জাতীয় স্মরণানুষ্ঠানে দুই মিনিটের নীরবতা পালন শুরু হওয়ার কথা ছিল।

ট্যাক্সিতে থাকা যাত্রীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। এখনও আনুষ্ঠানিকভাবে নিহতের পরিচয় জানানো হয়নি।

বিস্ফোরণের ঘটনায় পুরুষ ট্যাক্সিচালক আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, লিভারপুল শহরের কেনসিংটন এলাকা থেকে যথাক্রমে ২৯, ২৬ ও ২১ বছর বয়সি তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা কর্মকর্তারা আরও বলেছেন—বিস্ফোরণের কারণ সম্পর্কে জানতে তারা চোখ-কান খোলা রেখেছেন এবং তাঁরা মার্সিসাইড পুলিশের সঙ্গে কাজ করছেন। এ ব্যাপারে তদন্ত নিজস্ব গতিতে চলছে। নিরাপত্তা বাহিনী ও এমআইফাইভ এ ক্ষেত্রে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।

এরই মধ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সশস্ত্র কর্মকর্তারা সেফটন পার্কের কাছে রাটল্যান্ড অ্যাভিনিউ এবং কেনসিংটনের বোলার স্ট্রিটে অভিযান চালিয়েছেন। বিশেষজ্ঞ কর্মকর্তারা সেফটন পার্কের কাছে রাটল্যান্ড অ্যাভিনিউ এলাকায় অবস্থান করছেন। এ অভিযানের সঙ্গে বিস্ফোরণের যোগসূত্র আছে বলে জানিয়েছে পুলিশ।

বিস্ফোরণের স্থানটি এখন ঘেরাও করে রাখা হয়েছে। এবং সংশ্লিষ্ট এলাকার অনেক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যেরাও অবস্থান করছেন।

কার্ল বেসান্ট নামের এক ব্যক্তি জানান, বিস্ফোরণের সময় তিনি হাসপাতালের ভেতরে ছিলেন। তাঁর সঙ্গী তখন মাত্রই সন্তান প্রসব করেছেন।

কার্ল বলেন, ‘আমার সঙ্গী ভয়ে কেঁপে উঠেছিল। আমরা (ঘটনাস্থলের) খুব কাছাকাছি ছিলাম। আমার সঙ্গী আমাদের সন্তানকে দুধ পান করাচ্ছিল, ঠিব তখনই বিস্ফোরণ ঘটে। একটা বিকট শব্দ শুনতে পেয়ে আমরা জানালার বাইরে তাকাই। দেখি যে, একটি গাড়িতে আগুন লেগেছে, আর একজন গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে আসছে… চিৎকার করছে। গাড়ির ভেতরেও কেউ ছিল।’

‘হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা দেয়—কেউ ভেতরে ঢুকতে পারবে না, বা বাইরে যেতে পারবে না। তবে, মানুষজন পেছনের দরজা দিয়ে চলাচল করেছে,’ যোগ করেন কার্ল।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করেছেন, ‘লিভারপুলের ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমি সমবেদনা জানাই।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়ে পেশাদারিত্বের পরিচয় দেওয়ার জন্য জরুরি পরিষেবাগুলোকে এবং তদন্ত চালিয়ে যাওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানাই।’

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল টুইট করে জানিয়েছেন, তাঁকে ‘ভয়াবহ এ ঘটনার বিষয়ে নিয়মিত হালনাগাদ তথ্য জানানো হচ্ছে।’

ঘটনাস্থল থেকে বিবিসির জিম ক্লার্ক জানান, বিস্ফোরণের পর শহরের সেফটন পার্ক এলাকার রাটল্যান্ড অ্যাভিনিউতে স্থানীয় সময় বেলা ১টার দিকে প্রথম অভিযানটি চালানো হয়। জায়গাটি হাসপাতাল থেকে প্রায় এক কিলোমিটার দূরে। শহরের ওই এলাকায় ‘ভিক্টোরিয়া যুগের’ বড় বড় বাড়ি রয়েছে।

যে বাড়িতে অভিযান চালানো হয়, সেখানে কয়েকটি ফ্ল্যাট ছিল। স্থানীয় বাসিন্দারা বলেছেন, তাঁরা কয়েক সপ্তাহ ধরে ওই বাড়ি থেকে কাউকে যাওয়া-আসা করতে দেখেননি। তাঁরা ভেবেছিলেন বাড়িটি খালি। বর্তমানে ওই বাড়ির সংশ্লিষ্ট রাস্তা ঘেরাও করে রাখা হয়েছে। এবং কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

রাস্তায় থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আর্মড পুলিশ স্থানীয় সময় বেলা ২টা নাগাদ ওই বাড়িতে অভিযান চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা দুই ব্যক্তিকে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখেছেন। পরে পুলিশ ওই দুজনকে গাড়িতে তুলে নিয়ে যায়। এবং বাড়ির রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া হাসপাতাল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শহরের কেনসিংটন এলাকার বোয়ালার স্ট্রিটেও পুলিশকে দেখা গেছে।

মার্সিসাইড পুলিশের প্রধান কনস্টেবল সেরেনা কেনেডি জনসাধারণকে আশ্বস্ত করার চেষ্টা করে বলেছেন, এ ধরনের ঘটনা খুব বিরল। এবং সামনের দিনগুলোয় রাস্তায় পুলিশের উপস্থিতি বাড়ানো হবে।

একটি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ফায়ার সার্ভিসের সদস্যেরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। গাড়ি বিস্ফোরণের খবরে স্থানীয় সময় বেলা ১১টার দিকে পুলিশকে ডাকা হয়েছিল।

মার্সিসাইড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান অগ্নিনির্বাপণ কর্মকর্তা ফিল গ্যারিগান জানান, বেলা ১১টার কিছু পরেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পর দেখতে পায় গাড়ির আগুন পুরোপুরি ছড়িয়ে পড়েছে।

ফিল গ্যারিগান বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা পরে দ্রুত আগুন নিভিয়ে ফেলে… তবে, একজনের মৃত্যু হয়েছে।

‘আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই গাড়িতে থাকা অপর ব্যক্তি দ্রুত বেরিয়ে আসতে পেরেছিলেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি’, যোগ করেন ফিল গ্যারিগান।

লিভারপুল উইমেন’স হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। এবং রোগীদের যতটা সম্ভব অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাথরিন থমসন বলেন, ‘আমরা পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার জন্য রোগীদের পরিস্থিতি পর্যালোচনা করছি। এবং হাসপাতালের যেকোনো অ্যাপয়েন্টমেন্ট বা অন্যান্য বিষয়ে আপডেটের জন্য রোগীদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।’

লিভারপুল উইমেন’স হাসপাতালে প্রতিবছর প্রায় ৫০ হাজার রোগীকে সেবা দেওয়া হয়ে থাকে। এটি ইউরোপের অন্যতম বড় বিশেষায়িত হাসপাতাল।

এন-কে

Feb2
Feb2

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে নিকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 1 July, 2026, 4:05 pm
তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে নিকার

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)।

উপজেলা তিনটি হচ্ছে- চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের ‘হালদা’।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এসব উপজেলা ও থানা অনুমোদন দেওয়া হয়।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

নিকার প্রস্তাব অনুযায়ী তিনটি নতুন উপজেলা হচ্ছে, চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা।

চট্টগ্রামের হাটাজারি থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘হালদা থানা’।

তারেক রহমানের সভাপতিত্বে নিকার বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 1 July, 2026, 3:40 pm
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙয়ের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরলো পুলিশ। ৫ আগস্টের পরই পুলিশকে ঢেলে সাজানোর অংশ হিসেবে পোশাক পরিবর্তন করা হয়েছিল। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটি আবার বদলানোর সিদ্ধান্ত হয়।

বিএনপি সরকারের নতুন সিদ্ধান্তের পর আজ বুধবার (১ জুলাই) গাঢ় নীল ও হালকা জলপাই রঙয়ের শার্ট এবং খাকি রঙের প্যান্টের নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে দেখা গেলো পুলিশ কর্মকর্তাদের।

বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে গাঢ় নীল শার্টে ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙয়ের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, আজকে থেকে নতুন পোশাক পরছে পুলিশ সদস্যরা। এখনো সব পুলিশ সদস্যের হাতে পৌঁছেনি নতুন পোশাক। পর্যায়ক্রমে সব সদস্যই পাবেন। যারা পেয়েছেন তারা নতুন ইউনিফর্মেই দায়িত্ব পালন করছেন।

এখানে উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কারের দাবি ওঠে। উঠে পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের দাবিও। গত বছর ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের শার্টের রং আইরন বা লোহা-ধূসর, আর প্যান্টের রং ছিল কফি শেল বা কফি-বাদামি ধূসর করা হয়। গত বছরের ২৫ নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ।

যদিও সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক পুলিশ সদস্য পোশাক পরিবর্তনের বিষয়টি মেনে নিতে পারেননি। পোশাকের রং নিয়ে প্রশ্ন ওঠে।

নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসতেই নতুন করে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে। গত ১৮ জুন পোশাকের রঙ পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।

প্রজ্ঞাপনে পুলিশের শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং–সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, আগে লোহা-ধূসর রঙের শার্টের ওপর লোহা-ধূসর রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের কথা ছিল। নতুন বিধানে সেটির পরিবর্তে নীল রঙের শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে চারটি পকেট থাকবে। সামনের অংশে সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।

প্রজ্ঞাপনে নারী পুলিশের পোশাকের বিষয়েও বিস্তারিত বলা হয়। নারী পুলিশ চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরা যাবে। মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নারী পুলিশ সদস্যরা চাইলে মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরাও সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে নারী পুলিশ সদস্য সাধারণ পোশাক পরতে পারবেন।

প্রজ্ঞাপনে মৌসুম অনুযায়ী শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে শার্ট হবে অর্ধহাতা। শীতকালে শার্ট হবে পূর্ণহাতা। মাথার আবরণের ক্ষেত্রে বলা হয়েছে, সেটি অনুমোদিত গাঢ় নীল রঙের হবে।

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 1 July, 2026, 3:25 pm
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ

সরকারের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। তা না হলে জনগণ নিজেরাই জাদুঘর খুলে প্রবেশ করবে।

বুধবার (১ ‍জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে। এটা আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

তিনি বলেন, শুধু নামকাওয়াস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে চলবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। আশা করছি, সরকার দ্রুতই কর্মসূচি ঘোষণা করবে।

এ সময় ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী উল্লেখ করে এই এনসিপির নেতা বলেন, ইনুর ১০ বছরের সাজা হতে পারে না। আমরা আপিলের মাধ্যমে তার কঠোর শাস্তি প্রত্যাশা করছি।