আদালতে পরীমণি
রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণি হাজিরা দিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়েছেন। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তাঁর অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন ধার্য রয়েছে।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৪ অক্টোবর বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে পরীমণি ছাড়া আরও দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন পরীমণির সহকারী আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী।
এর আগে গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে রাজধানী বনানীর বাসা থেকে পরীমণি ও তাঁর সহকারী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
তিন দফা রিমান্ড শেষে গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ পরীমণির জামিন মঞ্জুর করেন। এর পরদিন তিনি জামিনে মুক্তি পান।
এন-কে


আপনার মতামত লিখুন