এবার ‘মানিকে মাগে হিথে’ গানে নাচলেন শ্রীলেখা
টালিউডের আলচিত অভিনেত্রি শ্রীলেখা মিত্র। কখনো অভিনয় আবার কখনো হালের ফ্যাশন কিংবা ব্যক্তিগত জীবনের কাহিনী নিয়ে চর্চায় থাকন সব সময়।
এবার আবার এসছেন নেটপাড়ার চর্চায়। সিংহলি পপ তারকা ইয়োহানি ডি-সিলভার গাওয়া গানে নেচে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন এই বঙ্গ সুন্দরী।
নিজের নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, ‘কথা কিন্তু রাখলাম’। নিজের বারান্দায় লাল স্লিভলেস কামিজ পড়ে গানের তালে কোমর দুলিয়েছেন এই সুন্দরী। নজর কেড়েছেন ভক্তদের।
শ্রীলেখার ইনস্টাগ্রামে ইতিমধ্যেই কমেন্টের বন্যা বয়ে গেছে। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘এভাবেই ভালো থাকুন।’
ইয়োহানি ডি-সিলভার গাওয়া মানিকে মাগে হিথে গানটি বিপুল জনপ্রিয় হয়েছিল। সিংহলী সুন্দরীর এই গানে মজেছেন বলিউড থেকে আম জনতা। খুব কম তারকাই এই গানের জাদু থেকে নিজেকে বাদ রাখতে পেরেছে।
এর আগে শ্রীলেখাকে মানিকে মাগে হিঠেতে কখনো ছন্দ মেলাতে দেখা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই নায়িকাকে নতুন রূপে দেখে খুশি ভক্তরা।
এন-কে


আপনার মতামত লিখুন