রণবীরের চোখে সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ তিনি
বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ সক্রিয়। এরই মাঝে একটি ছবি শেয়ার করেছেন তার অ্যাকাউন্টে। তার পরনে স্যুট, বুট, টাই। ঘন কালো চুল। চোখে কালো চশমা। ছবি দেখে মনে হচ্ছে অমিতাভ বচ্চন যেন কয়েক দশক আগের ‘অ্যাংরি ইয়ং ম্যান’।
সম্প্রতি বিগ বির ইনস্টাগ্রামে এই ছবি দেখে মনে হতেই পারে ছবিতে ফুটে উঠেছে তার এক টুকরো অতীত। সেই ছবি শেয়ার করে নিচে অমিতাভ লিখেন, ‘কোথায় গেল সেই দিনগুলো!’
অমিতাভকে দেখে বরাবরের মতোই মুগ্ধ তার অনুরাগীরা। তবে এবার সেই তালিকায় জুড়েছে এক তারকা। তিনি রণবীর সিং। শাহেনশার প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করতে দ্বিতীয়বার ভাবেননি তিনি। তার ছবির নিচে লিখলেন, ‘সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ’।
এবারই প্রথম নয়। এর আগেও বহুবার অমিতাভের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রণবীর। প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা প্রকাশ করতে তিনি পিছপা হন না কখনোই। বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে গিয়েও অমিতাভের প্রশংসা করেছে রণবীর।
বিগ-বির ঝুলিতে আছে অসংখ্য সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’, ‘ঝুন্দ’। এ ছাড়া হলিউডের ‘দ্য ইনটার্ন’ সিনেমার রিমেক হিন্দি ‘গুড বাই’ সিনেমায় কাজ করবেন এই অভিনেতা। আপাতত ‘কন বনেগা ক্রোড়পতি’নর ১৩তম সিজন নিয়ে ব্যস্ত অমিতাভ বচ্চন।
অন্য দিকে পাহাড়ের দেশে স্ত্রীর সঙ্গে অবসর কাটাচ্ছেন রণবীর। তবে সবকিছুর মাঝেই বিগ বির আমেজে বুদ্ রয়েছেন তিনি।
এন-কে


আপনার মতামত লিখুন