চট্টগ্রামে করোনায় শনাক্ত ১২
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৬৮ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
২৩ নভেম্বর, মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে ১০জন মহানগর এলাকার এবং ২ জন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৬২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৬০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩০২ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩০ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এন-কে


আপনার মতামত লিখুন