চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ৭:১৪ রাত
২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে এসি মেরামতের কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে নয়ন ধর (২২) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে নগরীর দুই নম্বর গেট এলাকার ফিনলে প্রপার্টিজের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহতের ঘটনাটি ঘটে। নিহত নয়নের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায় বলে জানা গেছে।
তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় নগরীর ২ নম্বর গেইট এলাকার ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ভবনে এসি মেরামতের কাজ করছিল।
অসতর্ককতা বশত সে ভবন থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



আপনার মতামত লিখুন