কোম্পানীগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৬:৩৬ সন্ধ্যা
কোম্পানীগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ইয়াবা ও ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম মো. আবদুস সাত্তার (৩৮)। তার কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিল ও ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ১টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আবদুস সাত্তার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কলিম উদ্দিন হাজি বাড়ির মো. আবদুল মালেকের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬নং ওয়ার্ডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় ফেনসিডিলের একটি খালি ও পাঁচটি পুরো বোতল এবং ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এন-কে

Feb2
Feb2