চট্টগ্রামে করোনা শনাক্ত ৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ১১:৪৩ সকাল
চট্টগ্রামে করোনা শনাক্ত ৩

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ জন। এনিয়ে জেলায় এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ৭৮ জন, বাকি ২৮ হাজার ৩০৮ জন বিভিন্ন উপজেলার। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ৩৩১ জন। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরীর, বিভিন্ন উপজেলার বাকী ৬০৮ জন।

২৮ নভেম্বর, রবিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় তিনজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে দুজন নগর ও একজন বাঁশখালী উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাব, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাব ও জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন করে মোট তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এন-কে

Feb2
Feb2