মাটি কোপাও বলেও জ্যাকলিনকে ধমক সালমানের!
মুক্তি পেয়েছে বলিউড ভাইজান সালমান খান অভিনীত ‘অন্তিম’ সিনেমাটি। মুক্তির পর ‘অন্তিম’ জোয়ারে ভাসছেন সালমান ভক্তরা।
সিনেমাটি মুক্তির আগে কপিল শর্মার শোতে গিয়েছিলেন সালমান খান। সেখানে শেয়ার করেছেন মজার বিভিন্ন ঘটনা। জ্যাকলিন ফার্নান্দেজকে কী পরামর্শ দিয়েছিলেন তাও জানিয়েছেন বলিউড ভাইজান। যা শুনে হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা দর্শকদের।
নিজেকে ফিট রাখার জন্য ট্রেডমিলে দৌড়ান জ্যাকলিন। কিন্তু ট্রেডমিলে না দৌড়িয়ে জ্যাকলিনকে মাটি কোপানোর পরামর্শ দিয়েছেন সালমান। ধমক দিয়ে তিনি বলেন, ‘বোকার মতো ট্রেডমিলে দৌড়চ্ছ কেন? মাটি কোপাও!’
কিন্তু এ পরামর্শ দিয়েছিলেন ভাইজান? উত্তরে কপিল শর্মার শোতে সালমান বলেন, ‘মাটি কুপিয়ে, ফসল ফলিয়ে মনে হয়, সারাদিনে কিছু একটা করলাম।’ সালমান খান মনে করেন, ট্রেডমিলে দৌড়ানোর চেয়ে মাটি কোপানো ভালো। তাতে মেদও ঝরে, ফসলও ফলে।
করোনা মহামারির সময় ঘরবন্দি ছিল পুরো পৃথিবী। নিজের বাগানবাড়িতে চলে গিয়েছিলেন সালমান খান। সঙ্গে ছিলেন তার বেশ কয়েকজন বন্ধু-বান্ধবী। তাদের মধ্যে জ্যাকলিনও ছিলেন। বাগানবাড়িতে কঠোর পরিশ্রম করেছেন সালমান। নিজেকে ফিট রাখতেই তার এ পরিশ্রম।
করোনাকালে ওই ছবি শেয়ারও করেছিলেন এ অভিনেতা। ভাইজানের শেয়ার করা ছবিতে দেখা গেছে, মাটি কোপানোর পরে কাদা মাখা শরীরে বসে আছেন। অন্য একটি ভিডিওতে ট্রাক্টরে চেপে কৃষিকাজ করতে দেখা গেছে অভিনেতাকে। মূলত কৃষকদের প্রতি সম্মান জানিয়েই এ পোস্টগুলো করেছেন তিনি।
এন-কে


আপনার মতামত লিখুন