চট্টগ্রামে বাস-অটোরিক্সা ও ট্রেনের সংঘর্ষ, নিহত ২

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১২:৩০ দুপুর
চট্টগ্রামে বাস-অটোরিক্সা ও ট্রেনের সংঘর্ষ, নিহত ২

নগরের খুলশী থানার ঝাউতলা রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা ও ডেমো ট্রেনের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সরোয়ার আলম।

তিনি বলেন, ঝাউতলা রেল ক্রসিংয়ে ডেমো ট্রেনের সাথে একটি বাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।।

এন-কে

Feb2
Feb2