খুঁজুন
, ,

মাইজভাণ্ডার দরবার শরীফ হলো মানবতাবাদ চর্চার অনুপম কেন্দ্র:সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 9 December, 2021, 6:36 pm
মাইজভাণ্ডার দরবার শরীফ হলো মানবতাবাদ চর্চার অনুপম কেন্দ্র:সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ),”মানবতার সেবায় কাজ করে যাচ্ছে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট মাইজভাণ্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদনশীন ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি শাহসুফী হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) বলেছেন, ‘মাইজভাণ্ডার দরবার শরীফ হলো মানবতাবাদ চর্চার অনুপম কেন্দ্র। এই দরবার ধারণ করেছে বাঙালীত্বের সুমহান চেতনা। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট মানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে। ট্রাস্টের মানবতাবাদী ও জনকল্যাণমুখী যে বিশাল কর্মকাণ্ড সেটা জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ গড়ার নব উদ্যোগেরই প্রতিফলন। প্রধানমন্ত্রীর জাতি গঠনের মহান এই উদ্যোগে সবাইকে শামিল হতে হবে।’

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ২০২১) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। তিনি বলেন, ‘মাইজভাণ্ডার দরবার শরীফের আওলাদ, সুফি ব্যক্তিত্ব সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর আগমনে আমরা আজ ধন্য। শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট মানবসেবার জন্য যে কাজ করে যাচ্ছে তা অনুকরণীয়।’চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর, ট্রাস্টের দারিদ্র বিমোচন প্রকল্প যাকাত তহবিল পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন এবং নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন। আরো উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, চ্যানেল টোয়েন্টি ফোরের রিজিওনাল এডিটর কামাল পারভেজ, এটিএন বাংলার ডেপুটি ব্যুরো প্রধান মনজুর কাদের, যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, দৈনিক আজাদীর সিনিয়র সাব এডিটর রেজাউল করিম, দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার, দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার ইফতেখারুল ইসলাম প্রমুখ।

মাননীয় ম্যানেজিং ট্রাস্টি মহোদয় সম্প্রতি ‘মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন’উপলক্ষ্যে রিপাবলিক অব টার্কির বাংলাদেশ দূতাবাস, টার্কি অনারারী কনসাল জেনারেল অব চিটাগাং এবং ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনার ও সুফি সংগীতানুষ্ঠান ব্যাপকভাবে প্রচারের জন্য সাংবাদিকদের রিপাবলিক অব টার্কির বাংলাদেশ দূতাবাস ও ট্রাস্টের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।