পিএসজির প্রতিপক্ষ মোনাকো, ক্যালিয়ারিকে আতিথ্য দেবে মিলান
ফ্রেঞ্চ লিগ ওয়ানে মাঠে নামছে টেবিলের শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তাদের প্রতিপক্ষ মোনাকো। পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রোববার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে।
এদিকে ইতালিয়ান সিরি’আয় ক্যালিয়ারিকে আতিথ্য দেবে ইন্টার মিলান। এই ম্যাচটিও শুরু হবে রাত পৌন ২টায়।
ধারাবাহিক জয় পাওয়া একরকম ভুলেই গেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই। এক ম্যাচ জয় তো অন্য ম্যাচে ড্র কিংবা হার। এ যেন নিয়মে পরিণত হয়েছে পিএসজির। যদিও দলে আছে বিশ্বের বড় তারকারা।
চ্যাম্পিয়ন্স লিগের জয়টা লিগ ম্যাচে ফিরিয়ে আনার লক্ষ্যে মোনাকোকে আতিথ্য দেবে প্যারিসিয়ানরা। দলটা গ্যালাকটিকোতে পরিপূর্ণ হলেও, একর পর এক ইনজুরি লেগেই আছে। লম্বা সময়ের জন্য দলের বাইরে নেইমার, ড্রেক্সলার কবে ফিরবেন এখনো নিশ্চিত নয়। শঙ্কা রয়েছে সার্জিও রামোস আর কিমপেম্বেকে নিয়ে।
লিওনেল মেসি, এমবাপ্পে, ডি মারিয়ারা নিজেদের মাঝে বোঝাপড়াটা দারুণভাবে গড়ে নিয়েছে। উইনালডম, ভেরাত্তি, ভার্নেটরা ছন্দ দেখাচ্ছেন। গোলপোস্টে অতন্দ্রপ্রহরী দোন্নারুম্মা। তাছাড়া প্রতিপক্ষ দুর্বল মোনাকো। তাই আরও একটা জয়ের প্রত্যাশা করতেই পারে পিএসজি।
অন্যদিকে, ইতালিয়ান সিরি’আয় টেবিলের শীর্ষস্থান দখলের মিশনে মাঠে নামবে ক্যালিয়ারির বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে গেল ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে হয়েছে গ্রুপ রানার্স-আপ। জয়ের ধারায় ফেরার লক্ষ্য অনেকটা সহজ প্রতিপক্ষ পাচ্ছেন তারা।
তবে এই ম্যাচে কোরেয়া, রানোচ্চিয়া, ডার্মিয়ানকে পাচ্ছেন না কোচ। তবে মার্টিনেজ, পেরিসিচ, ব্রোজোবিক, বারেল্লারা রয়েছেন ছন্দে। তাছাড়া চেনা এই প্রতিপক্ষের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা রয়েছে নেরাজ্জুরিদের। তাই জয় পাওয়া কঠিন হওয়া কথা নয় সিমিওনে ইনজাগি শিষ্যদের।
শিরোপার লড়াইয়ে এক ম্যাচ কম খেলে প্রথম স্থানে থাকা এসি মিলান থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে ইন্টার। তাই এই ম্যাচ দিয়ে শীর্ষে উঠার দারুণ সুযোগ তাদের সামনে। তাছাড়া ম্যাচটা ঘরের মাঠে। তাই ইন্টার ভক্তরা আশায় বুক বাঁধতেই পারেন।
এন-কে


আপনার মতামত লিখুন