খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন উপলক্ষে স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা সম্মাননা ও প্রতিবন্ধী সমাবেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৯:২৮ অপরাহ্ণ
রাউজানে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন উপলক্ষে স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা সম্মাননা ও প্রতিবন্ধী সমাবেশ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা সম্মাননা ও প্রতিবন্ধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল (দুলু)।

রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাউজান সরকারি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি,রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের সচিব, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস, অভিনেতা মীর সাব্বির,শাহ আলম চৌধুরী, রাউজান থানার পরিদর্শক (তদন্ত) কায়সার হামিদ।

উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইরফান আহমদ, কামরুল ইসলাম বাহাদুর,বশির উদ্দিন খাঁন,জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,প্রিয়তোষ চৌধুরী,আব্দুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, আব্বাস উদ্দিন আহম্মেদ,লায়ন শাহাবুউদ্দিন আরিফ,তছিলম উদ্দিন চৌধুরী, রবিন্দ্র লাল, বাবুল মিয়া, কাউন্সিলর আলমগীর আলী, শওকত হাসান, নজরুল ইসলাম চৌধুরী, শওকত হোসেন, হাসান মোঃ রাসেল, মুছা আলম খান চৌধুরী, যুবলীগ নেতা সুমন দে, তপন দে, সবুজ দে বানু, আবু ছালেক, সাবের হোসেন, দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, তানভীর হাসান চৌধুরী, অনুপ চক্রবর্তী, মোঃ আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের তারকা অভিনেত্রী অপূ বিশ্বাস, অভিনেতা মীর সাব্বিরকে এক নজর দেখতে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রাউজান শিল্পকলা একাডেমী, বাংলার মুখসহ বেশ কিছু সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে, গানে মাতিয়ে রাখেন শিল্পীরা। প্রতিবন্ধীদের অংশগ্রহনে অনুষ্ঠানের একটি পর্ব হাজার হাজার দর্শক উপভোগ করেন। মেলায় কয়েক নানা পণ্যের পসরা নিয়ে কয়েক শতাধিক স্টলে বিপুল সংখ্যক ক্রেতা সমাগম ছিল। এছাড়া বিজয় মেলাকে ঘিরে আশপাশে ব্যাপক সাজসজ্জা পরিলক্ষিত হয়।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…