বেনাপোলে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ১২:৩২ দুপুর
বেনাপোলে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৬০ বোতল ফেনসিডিলসহ হেলাল উদ্দিন (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ ডিসেম্বর) ভোর রাতে বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে বন্দর থানা পুলিশ তাকে আটক করে। আটক হেলাল বেনাপোল পৌরসভার নামাজগ্রামের মাহতাব মোড়লের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, মাদক পাচার করছে এমন খবরে পুলিশ সীমান্তে অভিযান চালায়। এ সময় বেনাপোল ফিলিং স্টেশনের পাশ থেকে ১৬০ বোতল ফেনসিডিলসহ হেলালকে আটক করা হয়। পরে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

এন-কে

Feb2
Feb2