চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১৩
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ।
২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৭০৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৭ জন নগরীর বাসিন্দা আর বাকি ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২ জন, অ্যান্টিজেন টেস্টে ৪ জন, শেভরনে ৪ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন এবং ইপিক হেলথ কেয়ারে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৫৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ১৯৫ জন। বাকি ২৮ হাজার ৩৪৭ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরীর ও বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
এন-কে


আপনার মতামত লিখুন