খুঁজুন
, ,

চীনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে মিথ্যা বলায় দোষী সাব্যস্ত হার্ভার্ডের অধ্যাপক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 24 December, 2021, 11:15 am
চীনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে মিথ্যা বলায় দোষী সাব্যস্ত হার্ভার্ডের অধ্যাপক

চীন পরিচালিত একটি নিয়োগ কার্যক্রমের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা গোপন করার দায়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তাঁর দণ্ডাদেশের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চার্লস লিবার নামের ওই অধ্যাপক কর্তৃপক্ষের কাছে মিথ্যা বিবৃতি দেওয়ায় এবং ভুয়া ট্যাক্স রিটার্ন দাখিল করাসহ চীনা একটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানাতে ব্যর্থ হওয়ায় দোষী সাব্যস্ত হন।

চীনের অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি মোকাবিলায় মার্কিন ক্যাম্পেইনের অংশ হিসেবে ৬২ বছর বয়সি চার্লস লিবারকে ২০২০ সালে অভিযুক্ত করা হয়। তবে কিছু সমালোচক বলছেন—এ ক্যাম্পেইন একাডেমিক গবেষণার ক্ষতি করে।

বোস্টনের প্রসিকিউটররা বলেছেন, অধ্যাপক লিবার জেনেশুনে চীনের ‘থাউজ্যান্ড ট্যালেন্টস প্ল্যান’-এর সঙ্গে জড়িত থাকার বিষয়টি গোপন করেছেন। এ পরিকল্পনার লক্ষ্য—বিদেশি গবেষণা বিশেষজ্ঞদের আকৃষ্ট করা। অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র একে নিরাপত্তার জন্য উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছে।

হার্ভার্ডের রসায়ন ও রাসায়নিক জীববিজ্ঞান বিভাগের সাবেক প্রধান লিবার ২০১১ সালে চীনের উহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে বিজ্ঞানী হিসেবে যোগ দেন। এ কাজের জন্য তাঁকে মাসিক ৫০ হাজার ডলার বেতন দেওয়া হয়।

এ ছাড়া জীবনযাত্রার ব্যয়ের জন্য লিবারকে এক লাখ ৫৮ হাজার ডলার দেওয়া হয়। তাঁকে বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা ল্যাব স্থাপনের দেড় মিলিয়নেরও বেশি দেওয়া হয়েছিল। বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার শর্ত ছিল।

কর্মসূচিতে অংশগ্রহণ করা কোনো অপরাধ নয়। তবে প্রসিকিউটররা বলেছেন, লিবার কর্তৃপক্ষের কাছে তাঁর অংশগ্রহণ, উহানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার সংশ্লিষ্টতা গোপন করা এবং চীন থেকে অর্জিত আয়ের তথ্য জানাননি।

লিবার এর আগে ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এবং ইউএস ডিপার্টমেন্ট অব ডিফেন্স থেকে ১৫ মিলিয়ন ডলার অনুদান পেয়েছিলেন। এ অনুদান প্রাপকদের বিদেশি সরকার বা সংস্থার আর্থিক সহায়তার তথ্য এবং কোনো স্বার্থ-সংশ্লিষ্ট দ্বন্দ্ব থাকলে তা জানাতে হয়।

লিবারের আইনজীবী দল বলেছে, প্রসিকিউটরদের অভিযোগের প্রমাণের অভাব ছিল। লিবার যে ইচ্ছাকৃতভাবে এসব করেছেন বা মিথ্যা বিবৃতি দিয়েছেন, তা তাঁরা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। ক্যানসারে আক্রান্ত লিবার নিজেকে নির্দোষ দাবি করেছেন।

হার্ভার্ড ক্রিমসন পত্রিকার তথ্য অনুযায়ী, অধ্যাপক লিবারের সর্বাধিক ২৬ বছরের কারাদণ্ড এবং ১২ লাখ মার্কিন ডলার জরিমানা হতে পারে।

এন-কে

Feb2
Feb2

ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই : মীর হেলাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 2 July, 2026, 6:51 pm
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং বাংলাদেশি প্রকৌশলীদের মেধায় তৈরি। এমনকি স্বল্প ব্যয়ে তৈরি একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উদ্ভাবকও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ জুলাই) চুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, চুয়েটে ভর্তি হওয়ার মাধ্যমে তারা দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি বিশেষ অংশে পরিণত হয়েছেন। এই যাত্রাকে সফল করতে কঠোর অধ্যবসায়, গবেষণার মনোভাব এবং আত্মোন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা সাফল্যের সঙ্গে কাজ করছেন। গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স ও স্যামসাংয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে তারা দক্ষতার পরিচয় দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। বর্তমান শিক্ষার্থীরাও একদিন একইভাবে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল কার্যক্রমের কথা তুলে ধরে মীর হেলাল বলেন, বর্তমানে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, ই-পর্চাসহ অধিকাংশ ভূমিসেবা ‘ভূমি অ্যাপ’-এর মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাচ্ছে। পাশাপাশি ‘ভূমি দৃষ্টি’ নামে জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর একটি অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের সরকারি কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে সাফল্য-ব্যর্থতা, আনন্দ-বেদনা থাকবে। তবে কোনো পরিস্থিতিতেই মাদকের আশ্রয় নেওয়া যাবে না। মাদক কখনো সমস্যার সমাধান নয়; এটি মেধা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ধ্বংস করে। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা ও ইতিবাচক মানসিকতা নিয়ে প্রতিকূলতা মোকাবিলার আহ্বান জানান।

‘বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 2 July, 2026, 6:34 pm
‘বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান

গত বছরের রোজার ঈদে মুক্তি পায় মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’। ঢালিউডে নতুন ইতিহাস রচনা করে ছবিটি। দেশ-বিদেশে বিপুল সাফল্য পায়। নির্মাতাদের দাবি অনুসারে, ছবিটি ৭৫ কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল। আর ছবিতে শাকিব খানের লুক-অভিনয়ও ছিল আলোচনার তুঙ্গে।

‘বরবাদ’-এর আকাশচুম্বী সাফল্যের পর ইন্ডাস্ট্রি ও দর্শক সবার অপেক্ষা, ফের কবে হৃদয়ের ছবিতে শাকিব অভিনয় করবেন। এবার সেই খবরই দিলেন তারা। শাকিব ও হৃদয় দুজনেই যৌথভাবে জানালেন, ফিরছেন তারা।

আজ বিকেলে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন শাকিব। সেখানে তার সঙ্গে বসে রয়েছেন হৃদয়, ও প্রযোজক শাহরিন সুলতানা সুমি। ছবির ক্যাপশনে ‘রাজকুমার’ লিখেছেন, “বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।”

এই পোস্টের পরই দর্শকের মধ্যে বিপুল উত্তেজনা দেখা যাচ্ছে। মন্তব্যের ঘরে হাজারো কমেন্ট। উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন, হৃদয়ের গল্পে নতুন রূপে শাকিবকে দেখার অপেক্ষায় তারা।

এদিকে প্রযোজক সুমি জানালেন, কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হবে। এরপর শুরু হবে শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদে মুক্তি পাবে ছবিটি।

‘বরবাদ’-এ শাকিবের নায়িকা ইধিকা পাল। তাদের রসায়ন দারুণ পছন্দ করেছিল দর্শক। নতুন ছবিতেও তিনি থাকবেন কিপ্রসঙ্গত, ‘বরবাদ’-এর পর সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ বানিয়েছেন হৃদয়। এছাড়া ‘বিদায়’ নামে আরো একটি ছবির শুটিংও সম্পন্ন করে রেখেছেন এই নির্মাতা। সেখানে রয়েছেন বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দীঘি।

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 2 July, 2026, 6:19 pm
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কক্ষে আয়োজিত এক সভায় বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতিটি রাষ্ট্র এবং সমাজে এমন কিছু ক্ষণজন্মা মানুষ জন্ম নেন, যারা আমাদের আর্থ-সামাজিক, রাজনৈতিক জীবন কিংবা আমাদের সাহিত্য, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ, সামাজিক দর্শন ও আমাদের মনোজগতে প্রবলভাবে প্রভাব বিস্তার করে থাকেন। কবি নজরুল তেমনই একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। কৈশোর থেকে পরিণত বয়স, আমাদের জীবনের সকল পর্যায়েই তার প্রভাব অপরিসীম।

সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এর পাশাপাশি কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

কবি কাজী নজরুল ইসলামকে বিভিন্ন উপাধিতে ভূষিত করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয়, সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের অবিস্মরণীয় নাম। পরাধীন, পর্যুদস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে তার আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো।

তিনি বলেন, পরাধীনতা, জুলুম, নির্যাতন, শোষণ, অসাম্য, বৈষম্য, কুসংস্কার, তথা যা কিছু অন্যায়, অবিচার ও অসুন্দর, তার বিরুদ্ধে কবির কলম ছিল শানিত অস্ত্র। বিপ্লব, বিদ্রোহ কিংবা রণ-সঙ্গীত, ইসলামী তাহজীব তমদ্দুন কিংবা ইসলামী মূল্যবোধের গান অথবা ভজন-কীর্তন কিংবা শ্যামা সংগীত, প্রেম, প্রকৃতি কিংবা মানবিক মূল্যবোধ, কৈশোরের আনন্দ কিংবা যৌবনের উন্মাদনা, প্রতিটি ক্ষেত্রেই নজরুল প্রকাশ ছিল শুদ্ধ।

মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও কাজী নজরুল ইসলাম অন্যতম প্রধান দিশারি এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জীবন, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমাময় হিসেবে উচ্চারিত হয়েছে। কবি নজরুলের সৃষ্টিশীলতার মধ্যে আতিথ্য রয়েছে সকল কালের, সকল মানুষের।

তিনি বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা ও প্রয়োজন ফুরানোর নয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান যেমন ছিল অনুপ্রেরণার প্রবল উৎস, তেমনি আমাদের সকল আন্দোলন-সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ ও প্রতিরোধের মূল ভাষা।

তিনি বলেন, শুধু অতীত ইতিহাস নয়, বর্তমান প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে, গণমানুষ বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ’ শুরু হয়েছে।

তিনি ‘নজরুল বর্ষ’ উদযাপনে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাগণ, নজরুল গবেষক এবং নজরুল সংগীত শিল্পীগণ যারা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সবাইকে অভিনন্দন।

তিনি অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের চেয়ে নজরুল গবেষক ও নজরুলপ্রেমীদের প্রাধান্য দেয়ার ইঙ্গিত করে বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানে যেমন নজরুল গবেষকদের উপস্থিতি মানায় না, তেমনি নজরুল বর্ষের অনুষ্ঠানেও আমলাদের চেয়ে নজরুল অনুরাগীদের অংশগ্রহণই বেশি কাম্য।

নতুন প্রজন্মের ওপর তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান জটিল বাস্তবতায় আমাদের উদীয়মান প্রজন্মকে সঠিক পথ দেখাতে নজরুলের ‘আমি হবো সকাল বেলার পাখী’ কিংবা ‘থাকবো নাকো বদ্ধ ঘর’-এর মতো নৈতিক মূল্যবোধ সম্পন্ন কবিতা অত্যন্ত প্রাসঙ্গিক।

তিনি বলেন, নজরুল আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ। নজরুল কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও প্রেরণার উৎস।

প্রধানমন্ত্রী আরও বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন ‘বাংলাদেশের মন’। তিনি আজীবন সাম্যের গান গেয়েছেন, যেখানে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টানের কোনো ভেদাভেদ নেই। বর্তমান সরকারও এমন এক বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ এবং এমনকি প্রতিটি প্রাণীও নিরাপদে থাকবে।

এ সময় সারাদেশে নজরুল বিশেষজ্ঞ ও নজরুল প্রেমীদের নিয়ে গঠিত ‘নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটি’র মাধ্যমে বছরব্যাপী সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুল সংগীতের আসর, নাট্যোৎসব এবং চিত্র প্রদর্শনীর আয়োজন সফল করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

একই সঙ্গে বর্তমান জটিল বৈশ্বিক বাস্তবতায় নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে কবির নৈতিক মূল্যবোধসম্পন্ন সাহিত্যকে আলোকবর্তিকা হিসেবে ব্যবহারের তাগিদ দেন তিনি।

পরিশেষে, জাতীয় কবির জীবন, কর্ম, সাহিত্য ও মানবিক চেতনার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভার্চুয়ালি আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক এবং নজরুল সংগীত শিল্পী যুক্ত হন। অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করা হয়।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)।