ভক্তদের জন্য বার্তা দিলেন সুশান্ত!
২০২০ সালের ১৪ জুন ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। বলিউডের ধোনিখ্যাত এই অভিনেতাকে হারানোর অনেকটা সময় পার হয়ে গেছে।
আর হঠাৎ করেই সবাইকে অবাক করিয়ে দিলেন সুশান্ত। ফেসবুকে ভক্তদের জন্য দিলেন ফেসবুক স্ট্যাটাস! শনিবার (১ জানুয়ারি) অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেখে ভক্তরা হতবাক হয়েছিলেন।
আসলে প্রয়াত অভিনেতার বোন শ্বেতা সিং কীর্তি ভাই সুশান্তের পেজ থেকে একটি নববর্ষের শুভেচ্ছা পোস্ট করেছিলেন। তিনি লেখেন, ‘সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং সবকিছুর শুভেচ্ছা জানাই। শ্বেতা সিং কীর্তি ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই।’
এক বছরেরও বেশি সময় পর প্রিয় তারকার সামাজিক মাধ্যমের পোষ্ট দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পরেন। ভক্তদের কাছে সুশান্ত সিংয়ের মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর ছিল।
সুশান্ত সিং রাজপুত সোশ্যাল মিডিয়াতে তার ভক্তদের কাছে ছিলেন খুবই আপন। ইনস্টাগ্রাম এবং ফেসবুক মন্তব্যে ভক্তদের প্রায়ই উত্তর দিতেন তিনি।
সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেতার আগের ছবি শেয়ার করেন। এবং ভাইয়ের পেইজ থেকে তার শুভেচ্ছা বার্তা ভক্তদের মনে করিয়ে দিয়েছে সুশান্তকে হারানোর শোক।
এন-কে


আপনার মতামত লিখুন