পটিয়ায় শ্যামলী-টমটম সংঘর্ষ : চমেকে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া বাইপাসে শ্যামলী পরিবহনের বাসের সাথে টমটমের সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রবিবার সকাল ১০টার সময় পটিয়া বাইপাস ভাটিখাইন বটতল মসজিদের পাশে শ্যমলি পরিবহনের একটি বাসের সাথে টমটমের সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন টমটমের তিন যাত্রী।
নিহত টমটম যাত্রীর নাম শ্যামল শীল (৫০)। তিনি কচুয়াইন এলাকার মৃত মনিন্দ্র শীলের ছেলে। সে একটি সেলুন দোকানে চাকরি করতো বলে স্থানীয় সুত্রে জানা যায়। এ ঘটনায় আহত রুপম দাশ (২৮) ও নাসির উদ্দিন(৩৮) হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত শ্যামলসহ তিন যাত্রী সকালে টমটমে করে বাইপাস সড়ক পার হচ্ছেন। এমনসময় চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাস উল্টো দিক থেকে আসা টমটমকে ধাক্কা দিলে শ্যামলসহ টমটমে থাকা তিন যাত্রী গুরতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে নেয়া হলে তাদের অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল প্রেরণ করেন সেখানকার চিকিৎসক। পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বাবলু দাশ জানায় আহতদের অবস্থা খারাপ দেখে চট্টগ্রাম মেডিেকল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শ্যামল শীলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।
তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নিহত শ্যামল সকালে টমটমে করে তার কর্মস্থলে যাচ্ছিলেন। চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাস উল্টো দিক থেকে আসা টমটমকে ধাক্কা দিলে শ্যামলসহ টমটমে থাকা তিন যাত্রী গুরতর আহত হয়। বেলা ১২টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন