ক্রাইস্টচার্চে প্রতিরোধের চেষ্টায় বাংলাদেশ
চরম হতাশা নিয়ে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন শুরু করেছে বাংলাদেশ। তবে আজ মঙ্গলবার দিনের শুরুতে চাপ সামাল দিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে সফরকারীরা। কিন্তু ফলোঅনে ব্যাট করতে নামা বাংলাদেশের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হতে দিল না নিউজিল্যান্ড। কিউই পেসারদের দাপটে দ্বিতীয় সেশনে এসে মোট ৫ উইকেট হারিয়ে ফেলেছে মুমিনুল হকের দল।
হ্যাগলি ওভালে আজ প্রথম সেশনে বাংলাদেশ ২৮ ওভারে ২ উইকেটে ৭৪ রান সংগ্রহ করে। কিন্তু দ্বিতীয় সেশন আসতেই আরো তিন গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে ফেলে সফরকারীরা। মোট পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হার এড়ানোটাই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের।
আজ সাজঘরে ফেরা পাঁচ ব্যাটার হলেন সাদমান ইসলাম (২১), মোহাম্মদ নাঈম (২৩), মুমিনুল (৩৭), শান্ত (২৯) ও ইয়াসির আলী করেছেন ২ রান।
এর আগে গতকাল সোমবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৩৯৫ রানে এগিয়ে থেকে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ফলোঅনে ব্যাট করতে পাঠায় কিউইরা।
প্রথম ইনিংসে ইয়াসির আলী রাব্বি ও নুরুল হাসান সোহান ছাড়া ব্যাটিংয়ে কেউই থিতু হতে পারেননি। বেশি হতাশ করেছেন টপ অর্ডাররা। ব্যাটিংয়ে নেমেই তাঁরা উইকেটে আসা-যাওয়ার মিছিলে ছিলেন। স্কোরবোর্ডে ১১ রান তুলতেই এরই মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে মুমিনুল হকের দল।
ব্যাটিংয়ের শুরুতেই সাদমান ইসলামকে (৭) হারায় বাংলাদেশ। তৃতীয় ওভারেই ফিরে যান অভিষিক্ত মোহাম্মদ নাঈম। রানের খাতাও খুলতে পারেননি প্রথম টেস্ট খেলতে নামা নাঈম। জোড়া উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ফের হারায় আরও দুটি উইকেটে। সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত (৪) ও মুমিনুল হক (০)। এরপর হারায় লিটন দাসের উইকেটও। দ্রুত ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
এরপর কিছুটা প্রতিরোধ গড়েন নুরুল ও ইয়াসির। কিন্তু, দুজনের প্রতিরোধেও কিউইদের বোলিং চাপ সামলাতে পারেনি বাংলাদেশ। ৯৫ বলে ৫৫ রান করে আউট হয়ে যান ইয়াসির। তাঁর আগে ৬৬ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন নুরুল হাসান। বাকিরা কেউ ১০-এর ঘরও অতিক্রম করতে পারেননি।
এর আগে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫২১ রান তুলেছে নিউজিল্যান্ড। ডাবল সেঞ্চুরি করা ল্যাথাম খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ২৫২ রানের ইনিংস। আরেক সেঞ্চুরিয়ান কনওয়ে খেলেছেন ১০৯ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর ( তৃতীয় দিন লাঞ্চ পর্যন্ত):
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫২১/৬ (ডি.)
বাংলাদেশ ১ম ইনিংস: ১২৬
বাংলাদেশ ২য় ইনিংস: (ফলোঅনের পর): ২৮ ওভারে ৭৪/২ (সাদমান ২১, নাঈম ১৫*, শান্ত ২৯, মুমিনুল ৫*; সাউদি ৬-২-১৬-০, বোল্ট ৮-৫-৭-০, জেমিসন ৬-২-১৬-১, ওয়্যাগনার ৮-২-৩০-১)।
এন-কে


আপনার মতামত লিখুন