খুঁজুন
, ,

বড় ব্যবধানের হারে সিরিজ ড্র করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 11 January, 2022, 11:46 am
বড় ব্যবধানের হারে সিরিজ ড্র করল বাংলাদেশ

পরাজয়টা অনুমিতই ছিল। শুধু অপেক্ষা ছিল সময়ের আর দেখার যে, ব্যবধানটা ঠিক কতটা কমাতে পারে বাংলাদেশ। এর মধ্যে দেখা মিলেছে শতাধিক রানের একটি জুটি এবং লিটন দাসের শতকও। তবে সেসবে এড়াতে পারেনি ইনিংস ব্যবধানের হার। শেষ পর্যন্ত ওই ইনিংস ও ১১৭ রানের বিশাল হার নিয়েই মাঠ ছাড়ে মোমিনুলের দল।

তবে সিরিজ ড্র মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক জয়ের কারণে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ১-১ এ ড্র করতে সামর্থ হল টিম বাংলাদেশ।

মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক জয়ের পর ক্রাইস্টচার্চে এসেই যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশ, হেরে যায় ইনিংস ব্যবধানেই। মঙ্গলবার ক্রাইস্টচার্চ টেস্টে ফলোঅনে পড়ে তৃতীয় দিন সকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চা-বিরতির আগেই পাঁচ উইকেট হারায় টাইগাররা।

তবে সোহানের সঙ্গে শতাধিক রানের জুটির পর লিটনের দ্বিতীয় সেঞ্চুরিতে কিছুটা হলেও লড়াইয়ে ফেরে বাংলাদেশ। কিউয়ি বোলাররা সফরকারীদের বাকী পাঁচটি উইকেট তুলে নেয় তৃতীয় সেশন শেষ হওয়ার আগেই। প্রথম ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যাওয়ার পর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৭৮ রানে।

দলের পক্ষে এ ইনিংসে সর্বোচ্চ ১০২ রান করেন লিটন দাস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক মোমিনুল হকের ব্যাট থেকে, আর ৩৬ রান আসে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। যদিও প্রথম ইনিংসে ভেঙে পড়া বাংলাদেশ কিছুটা লড়াইয়ের তাগিদ দেখাতে পেরেছে এ ইনিংসে। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক পূরণ করেন লিটন দাস।

দিনটি আরও ভালো হতে পারত, যদি না সাদমান ইসলাম বিলিয়ে আসতেন উইকেট আর ফাঁদে পা না দিতেন নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই দারুণ আস্থায় খেলতে থাকা সাদমান ৪৮ বলে ২১ রান করে আউট হন লেগ স্টাম্পের বাইরের বলে কিউই কিপার টম ব্লান্ডেলের দুর্দান্ত ক্যাচে। নেইল ওয়্যাগনারের শর্ট বলের স্রোতে রোমাঞ্চকর লড়াইয়ে নামা শান্ত সেই রোমাঞ্চের বলি হয়েই ফেরেন ৫ চার ও ১ ছক্কায় ২৯ রান করে।

টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া মোহাম্মদ নাঈম শেখ অবশ্য টিকে খেলার চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত আর ধৈর্য ধরে রাখতে পারেননি তিনি। আউট হয়েছেন ২৪ রানেই, ৯৮টি বল খেলে, মাত্র একটি বাউন্ডারিতে।

এরপর আউট হয়ে ফেরেন অধিনায়ক মোমিনুলও। অবশ্য তাঁর ব্যাট থেকে ৩৭ রান। যাতে ১২৩ রানেই চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলীয় ১২৮ রানেই মাত্র ২ রানে ফেরেন প্রথম ইনিংসের একমাত্র ফিফটি ম্যান ইয়াসির আলী।

এরপর নুরুল হাসান সোহান ৩৬ রানে ড্যারিল মিচেলের বলে ক্যাচ দিয়ে আউট হন এবং মেহেদী হাসান মিরাজ ৩০ বলে ৩ রান করে জেমিসনের দ্বিতীয় শিকার হন। যাতে ২৪৪ রানেই সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।

পরে সঙ্গী হারিয়ে দ্রুত শতক পূরণ করেন লিটন দাস। তবে তাঁকে আর বেশি বাড়তে দেননি কাইল জেমসন, ফেলেন লেগ বিফোরের ফাঁদে। যা থেকে রিভিউ নিয়েই বাঁচতে পারেননি এই টাইগার ব্যাটার। ফেরার আগে খেলেন ১০২ রানের অনবদ্য ইনিংস। তাঁর এই ১১৪ বলের ইনিংসে ছিল ১৪টি চারের সঙ্গে একটি ছক্কার মার।

তাঁর আউটের সঙ্গেই মূলত শেষ হয়ে যায় বাংলাদেশের সব লড়াই। শেষ দিকে শরিফুলকে আউট করে ঝুলিতে চারটি উইকেট পোরেন জেমিসন। আর ১০ ইনিংস পর রান পাওয়া এবাদত হোসাইনকে (৪) আউট করে নিজের বিদায়ী টেস্টকে ভালোভাবেই স্মরণীয় করে রাখলেন রস টেইলর। যাতে মাত্র তিন দিনেই টেস্ট হেরে যায় বাংলাদেশ।

২৫২ রানের ইনিংসের সঙ্গে ৬টি ক্যাচ ধরে ম্যাচ সেরা হন টম ল্যাথাম এবং দুটি শতক হাঁকিয়ে সিরিজ সেরা হন ডেভন কনওয়ে।

এন-কে

Feb2

টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 11:21 pm
টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

২০০৬ সালের বিশ্বকাপে অভিষেক, খেলছেন এবারও। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ মাঠে নেমে জাল খুঁজে পেয়েই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগিজ এই মহাতারকা।

টানা তো দূরের কথা, ফুটবল ইতিহাসের দীর্ঘ পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডই নেই আর কোনো ফুটবলারের। রোনালদোর পর টানা না হলেও পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। আজ সিআরসেভেন ইতিহাস নতুন করে লিখলেন।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি। সেই গোলটি আসে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।

বিশ্বকাপের আসর হিসেব করলে রোনালদোর জন্য স্মৃতিময় হয়ে আছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেবারই বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন তিনি। সেই হ্যাটট্রিকটি এসেছিলো স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আর সেবারের বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট চারটি গোল। এদিকে কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে এসেছে মাত্র একটি গোল।

ফলে আগের পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো এখন পর্যন্ত করেছেন মোট আটটি গোল। এবারের বিশ্বকাপে নবম গোল পেয়ে গেলেন তিনি।

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 10:32 pm
জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’ কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’কে আরও কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবার ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জলবায়ু সহনশীলতা অর্জনে প্রযুক্তি, অর্থায়ন এবং পারস্পরিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকটে কেবল প্রশমন নয়, বরং অভিযোজনও সমানভাবে অপরিহার্য।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে জলবায়ু পরিবর্তন ছাড়াও বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির বাস্তব প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আয়োজিত এই সম্মেলনে ৯০টি দেশের প্রায় ১,৭০০-এর অধিক প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করছেন।

সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য যে, ২৩ জুন শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন ২৫ জুন পর্যন্ত চলবে।

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 5:53 pm
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামায়াতপন্থি আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।

পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় এর প্রতিবাদে আমরা একযোগে পদত্যাগ করেছি।