করোনামুক্ত সৃজিত
মহামারি করোনামুক্ত হলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আক্রান্ত হওয়ার ১০ দিন পর করোনামুক্ত হয়েছেন তিনি।
বুধবার (১২ জানুয়ারি) টুইটারে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক।
পোস্টে তিনি লিখেছেন, অবশেষে রিপোর্ট নেগেটিভ এসেছে। যারা আরোগ্য কামনা করেছেন, উদ্বিগ্ন হয়ে খোঁজ নিয়েছেন তাদের ধন্যবাদ। পাশাপাশি যারা মৃত্যু কামনা করেছে তাদেরও ধন্যবাদ (তাদের পরেরবার ভুডু করার পরামর্শ দিচ্ছি)।
সৃজিত করোনা আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্যেই মিথিলার মেয়ে আইরা করোনা পজিটিভ হয়। সংবাদমাধ্যমে মিথিলা জানান, আইরা করোনা পজিটিভ। গত ৩ দিন ধরে ওর জ্বর ছিল, তাই বুধবার (৫ জানুয়ারি) করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট পজিটিভ এসেছে। তবে ওষুধ আগে থেকেই চলছিল, এখন ভাল আছে আইরা।
এদিকে ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অস্থায়ী হাসপাতাল বানানোসহ ৫ দফা নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
সব রাজ্যকে পাঠানো চিঠিতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। অস্থায়ী হাসপাতাল তৈরি ছাড়াও সব জেলা স্তরে কন্ট্রোল রুম তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এ চিঠিতে।
একইসঙ্গে কোয়ারেন্টাইনে থাকা রোগীদের ওপর বিশেষ নজরদারি রেখে প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা এবং কোভিড চিকিৎসার জন্য অক্সিজেন, ওষুধসহ পরিকঠামো বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংক্রমণ ঠেকাতে কোভিড আক্রান্তদের সংস্পর্শে কারা ছিলেন এবং তাদের নিভৃতবাসে পাঠানোর দিকেও বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন