তিন ম্যাচ নিষিদ্ধ রিয়াল অধিনায়ক
এলচের বিপক্ষে লড়াইয়ে রোমাঞ্চকর জয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। তবে শেষ আটে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদ অধিনায়ক মার্সেলো। শুধু তাই নয়, দল সেমিতে উঠলেও পরবর্তী দুই লেগে খেলতে পারবেন না তিনি।
রিয়াল-এলচের ম্যাচে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) টানটান উত্তেজনায় লস ব্ল্যাঙ্কোসদের পক্ষে জয় আনাটা সহজ ছিল না। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোলের মুখ না দেখলেও বাড়তি সময়ে ভাগ্য ফেরে রিয়ালের।
এদিন অতিরিক্ত ৩০ মিনিটে তিন তিনটি গোল করে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয় রিয়াল। ম্যাচ জিতেই শীর্ষ আটে অবস্থান নিয়ে পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। তবে কোপাল পুড়ে মার্সেলোর। ম্যাচের ১০২ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের তেতে মরেন্তেকে ফাউল করে লাল কার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার। এতে মাত্র এক ম্যাচই বেঞ্চে বসে কাটাতে হত ব্রাজিলিয়ান তারকাকে।
কিন্তু লালকার্ড দেখে মাঠ ছেড়ে যাওয়ার সময় ক্ষোভ উগড়ে দেন রিয়াল অধিনায়ক। রেফারির উদ্দেশে ‘বাজে মন্তব্য’ করেন তিনি। ফলে শাস্তি হিসেবে মার্সেলোকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ফেডারেশন।
মার্সেলোকে ২ হাজার ২৫০ ইউরো জরিমানাও করা হয়েছে। এ ছাড়া বাজে ব্যবহারের কারণে আরও এক হাজার ৩০০ ইউরো দিতে হবে তাকে। যদিও অধিনায়কের ওপর এ শাস্তির বিরুদ্ধে রিয়াল আপিল করবে বলে জানা গেছে।
এন-কে


আপনার মতামত লিখুন