খুঁজুন
, ,

আইসিসির বর্ষসেরা পুরস্কারে পাকিস্তানের জয়জয়কার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 25 January, 2022, 11:57 am
আইসিসির বর্ষসেরা পুরস্কারে পাকিস্তানের জয়জয়কার

বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে আইসিসি। বেশির ভাগ ফরম্যাটের পুরস্কার জিতে নিয়েছে পাকিস্তানী ক্রিকেটাররা। মোহম্মদ রিজওয়ানের টি-টোয়েন্টিতে বর্ষসেরা নির্বাচিত হওয়ার পর একই দেশের আরও দুই খেলোয়াড় সেরার পুরস্কার জিতে নিয়েছে।

২০২১ সালে ফরম্যাটভেদে উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পুরুষ ক্রিকেটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। আর ওয়ানডেতে সেরা নির্বাচিত হয়েছেন বাবর আজম।

সোমবার দুপুরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্যার গ্যারফিল্ড সোবার্স বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে শাহিন আফ্রিদির নাম ঘোষণা করে আইসিসি। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন ভারতের স্মৃতি মান্ধানা।

২০২১ সালে সবমিলিয়ে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র ২২ গড়ে ৭৮টি উইকেট শিকার করেছেন পাকিস্তানের তরুণ বাঁহাতি পেসার শাহিন। অর্থাৎ উইকেটপ্রতি তার খরচ ছিল মাত্র ২২ রান। বছরে তার সেরা বোলিং ফিগার ছিল ৫১ রানে ৬ উইকেট।

নারী ক্রিকেটে স্মৃতি মান্ধানার বছর কেটেছে স্বপ্নের মতো। তিন ফরম্যাট মিলে ২২ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও পাঁচ হাফসেঞ্চুরিতে ৮৫৫ রান করেছেন ভারতের নারী দলের এ বাঁহাতি ওপেনার। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দারুণ ছন্দে ছিলেন স্মৃতি।

একইদিন পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডেতে সেরা নির্বাচিত হয়েছেন ৬ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৪০৫ রান করা বাবর আজম।

এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘২০২১ সালে মাত্র ছয়টি ওয়ানডে খেলেছেন বাবর। কিন্তু বছরটিতে পাকিস্তানের খেলা দুই সিরিজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাবর।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের দুটি ওয়ানডেতেই ম্যাচ সেরা হয়েছিলেন এবং দ্বিতীয় সর্বোচ্চ ২২৮ রান করেছিলেন বাবর। প্রথম ওয়ানডেতে ২৭৪ রানের টার্গেটে সেঞ্চুরি করেছিলেন এবং শেষ ম্যাচে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার ৩২০ রানের জবাবে ৮২ বলে ৯৪ রান করেন বাবর।

অপরদিকে, ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হারা সিরিজে একাই লড়াই করেছেন বাবর। তিন ম্যাচে ১৭৭ রান করেন তিনি। কিন্তু সিরিজে আর কোন ব্যাটারই ১শ’র বেশি রান করেননি।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রুট। ২০২১ সালে ১৫ ম্যচে ১৭০৮ রান করেন তিনি। গেল বছল দুটি ডাবল সেঞ্চুরি ও চারটি সেঞ্চুরি করেন রুট। এরমধ্যে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে তিনটি সেঞ্চুরি ছিলো তার।

রুট বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি অবিশ্বাস্যভাবে গর্বিত। আমি বিশ্বের অনেক বিস্ময়কর খেলোয়াড়ের মতো একই কাতারে থাকতে পেরে খুশি এবং এটি বিশাল বড়।’

এছাড়া বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন মারাইস এরাসমাস।

এন-কে

Feb2

টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 11:21 pm
টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

২০০৬ সালের বিশ্বকাপে অভিষেক, খেলছেন এবারও। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ মাঠে নেমে জাল খুঁজে পেয়েই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগিজ এই মহাতারকা।

টানা তো দূরের কথা, ফুটবল ইতিহাসের দীর্ঘ পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডই নেই আর কোনো ফুটবলারের। রোনালদোর পর টানা না হলেও পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। আজ সিআরসেভেন ইতিহাস নতুন করে লিখলেন।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি। সেই গোলটি আসে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।

বিশ্বকাপের আসর হিসেব করলে রোনালদোর জন্য স্মৃতিময় হয়ে আছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেবারই বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন তিনি। সেই হ্যাটট্রিকটি এসেছিলো স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আর সেবারের বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট চারটি গোল। এদিকে কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে এসেছে মাত্র একটি গোল।

ফলে আগের পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো এখন পর্যন্ত করেছেন মোট আটটি গোল। এবারের বিশ্বকাপে নবম গোল পেয়ে গেলেন তিনি।

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 10:32 pm
জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’ কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’কে আরও কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবার ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জলবায়ু সহনশীলতা অর্জনে প্রযুক্তি, অর্থায়ন এবং পারস্পরিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকটে কেবল প্রশমন নয়, বরং অভিযোজনও সমানভাবে অপরিহার্য।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে জলবায়ু পরিবর্তন ছাড়াও বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির বাস্তব প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আয়োজিত এই সম্মেলনে ৯০টি দেশের প্রায় ১,৭০০-এর অধিক প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করছেন।

সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য যে, ২৩ জুন শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন ২৫ জুন পর্যন্ত চলবে।

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 5:53 pm
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামায়াতপন্থি আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।

পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় এর প্রতিবাদে আমরা একযোগে পদত্যাগ করেছি।