কী আবদার ছিল মেহ্জাবীনের
বর্তমানে অভিনয় দিয়ে টিভি নাটকে জনপ্রিয়তা যার আকাশচুম্বী, কখনো কাজ আবার কখনো বা ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে নিয়মিত খবরের শিরোনাম হয়ে আসেন জনপ্রিয় অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরী। অভিনয় দিয়ে মন কেড়েছেন কোটি দর্শকের। তার অভিনয়ে মুগ্ধ হননি এমন মানুষের সংখ্যা খুবই কম।
এবারে একটু ভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করলেন এই অভিনেত্রী। বললেন, ‘এটুকু আবদার তো করতেই পারি।’ তবে আবদারটি ঠিক কী হতে পারে?
এতটুকুই তার আবদার, সঠিক হয় যেন নামের বানান। এ ছাড়া অভিনেত্রী নিজেও মনে করেন, তার নামের বানান একটু কঠিন। এর বানান ইংরেজি ও বাংলায় ভিন্নভাবে লেখা যায়। তাকে নিয়ে প্রকাশিত খবরে প্রায়ই নাকি নামের বানান ভুল দেখতে পান। যার কারণে অনেক সময়ই তাকে জটিলতায় পড়তে হয়। নিজের কাজ ও অনেক গুরুত্বপূর্ণ খবরও তিনি খুঁজে পান না। পোর্টফলিও তৈরি, দেশের বাইরে যাওয়া বা কোনো কাজে অ্যামবাসির অনেক কাজে প্রয়োজন হয় সংবাদগুলো।
এ নিয়ে মেহ্জাবীন আরও বলেন,‘ এত বড় বড় পত্রিকার সুন্দর খবরের পাশে নিজের নামের বানান ভুল দেখে কেমন যেন লাগে। তারা সঠিক তথ্য দিচ্ছে অথচ নামটাই ভুল। সবাইকে জানানো, এই আরকি। আমার কাছে মনে হয়েছে, এটুকু আবদার তো করতেই পারি। সত্যতা নিশ্চিত করার জন্য এটা জানানো। তারা একটু সচেতন হলেই নামটি ঠিকমতো লিখতে পারে।’
এ ছাড়া বেশ কিছুদিন ধরেই শুটিং থেকে কিছুটা দূরে আছেন এই অভিনেত্রী । আগের চেয়েও কম কাজ করতে চান ,তবে তা কাজে দিয়ে নয়, বরং নিয়মিত মানসম্মত কাজই দর্শকদের উপহার দিতে চায় এই অভিনেত্রী।
এন-কে


আপনার মতামত লিখুন