মা হারালেন আ জ ম নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ২:৫৩ দুপুর
মা হারালেন আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের মা ফাতেমা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ ৩১ জানুয়ারি, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বাদে আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর কদম মোবারক মসজিদ প্রাঙ্গনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এন-কে

Feb2
Feb2