রাউজানে নির্মানাধীন নোয়াজিষপুর ইউপি কার্যালয় পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক
রাউজান প্রতিনিধি: রাউজানের নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের নির্মানাধীন কার্যালয় পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপ পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এ সময় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার্দী সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর দিন নির্দেশনায় নির্মিতব্য নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের চলমান কাজ পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপ পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি দৃষ্টনন্দন সৌন্দর্য্য দেখে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন