চট্টগ্রাম ইপিজেডে আগুনে পুড়ে ছাই ১৪ দোকান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৫২ দুপুর
চট্টগ্রাম ইপিজেডে আগুনে পুড়ে ছাই ১৪ দোকান

নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ১৪টি দোকান পুড়ে গেছে।

৫ ফেব্রুয়ারি, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে বাহাদুর মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মার্কেটের ১৪টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে কাপড়ের দোকান ও মুদির দোকান ছিল।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।

এন-কে

Feb2
Feb2