কাশিমপুর কারাগারে প্রদীপ-লিয়াকত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১:১০ দুপুর
কাশিমপুর কারাগারে প্রদীপ-লিয়াকত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে চট্টগ্রাম কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ ফেব্রয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তাব্যবস্থায় ওই দুই আসামিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন।

রায় ঘোষণার পর প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্ধারিত পোশাক পরিয়ে তাদের কনডেম সেলে রাখা হয়। এরপর তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। গতকাল তাদের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হলো।

এন-কে

Feb2
Feb2