বলিউডে স্বজনপ্রীতি নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু
নেই কোনো গড ফাদার। নেই মাথায় কোনো বিশেষ মানুষের হাত। স্টার কিড না হয়ে নিজের দক্ষতায় বলিউডে পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন তাপসী পান্নু।
ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন দর্শককে। শুধু হিট ছবিই নয়, ভিন্ন ধারার ছবি করে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। একাধিক ছবিতে অন্য ধরনের চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলিউডে স্বজনপ্রীতি নিয়ে মুখ খোলেন এই অভিনেত্রী।
২০১০ সালে একটি তেলেগু সিনেমা দিয়ে অভিষেক হয় তাপসীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় চলচ্চিত্র শিল্পে ১০ বছরেরও বেশি সময় কাটিয়েও কীভাবে স্বজনপ্রীতি এখনো তাকে প্রভাবিত করে, তা নিয়ে খোলামেলা কথা বলেন তাপসী। তিনি জানান, স্বজনপ্রীতি তার ক্যারিয়ারকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে।
তাপসী জানান, ক্যারিয়ারের শুরু থেকেই তার সঙ্গে স্টার কিডদের তুলনা টানা হতো। বিভিন্ন প্রযোজক-পরিচালক তার সঙ্গে স্টার কিডদের তুলনা করতেন। শুধু তাই নয়, কোনো তারকার সন্তান না হওয়ায় বেশ কিছু ছবি হাতছাড়াও হয়েছে ক্যারিয়ারের শুরুতে।
পরবর্তী সময়ে জেদ তৈরি হয় তার মধ্যে, সিদ্ধান্ত নেন এমন ধরনের কাজ করবেন, যাতে স্টার কিড না হওয়া সত্ত্বেও পরিচালক-প্রযোজকরা তার সঙ্গে বারবার কাজ করতে চাইবেন। আর নিঃসন্দেহে সেই কাজটা করতে পেরেছেন তাপসী পান্নু।
এন-কে


আপনার মতামত লিখুন