চট্টগ্রামে করোনা আক্রান্ত ২০৬, শনাক্তের হার ৮.১৬
২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২০৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ১৬৯ জন এবং উপজেলা পর্যায়ে ৩৭ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ৮.১৬। একই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, গতকাল শনিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ২৫২২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২০৬ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২৫ হাজার ২০৭ জন। এর মধ্যে নগরে ৯১ হাজার ৩৮ জন এবং উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ১৬৯ জন।
তিনি বলেন, বিআইটিআইডিতে ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৫১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ৯ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২১২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথকেয়ারে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাব এইডে ৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতাল ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালী ১ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ১ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ৩ জন, রাউজান ৩ জন, ফটিকছড়ি ৮ জন, হাটহাজারী ২ জন, সীতাকুণ্ড ৭ জন, মিরসরাই ৪ জন এবং সন্দ্বীপে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৬০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ এবং উপজেলায় ৬২৬ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।


আপনার মতামত লিখুন