ভাতিজাকে বিয়ে না করার পরামর্শ চাচা রণধীরের
বলিউডের বিখ্যাত কাপুর পরিবার। কোনো না কোনো কারণে হিন্দি সিনেমার আবর্তন লগ্ন থেকেই খবরে থেকেছে সম্ভ্রান্ত এ পরিবার। এবার নিজের ভাতিজা রণবীর কাপুরকে নিয়ে করা একটি পুরানো মন্তব্য দিয়ে নতুন করে খবরে আসলেন চাচা রণধীর কাপুর।
১৯৭০ এর দিকে বলিউডে একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া নায়ক রণধীর কাপুর। ‘কাল আজ আউর কাল’, ‘জাওয়ানি দিওয়ানি’ তার কিছু ক্লাসিক জনপ্রিয় সিনেমা। বলিউডের সুন্দরী নায়িকা হিসেবে খ্যাত কারিশমা ও কারিনা কাপুর রণধীরের দুই কন্যাও বাবার মতই সফলতা অর্জন করেছে বলিউডে তবে চাচাতো ভাই রণবীরকে পেরোতে পারেননি কেও। সিনেমা হোক কিংবা প্রেম জীবন সব ক্ষেত্রেই বিখ্যাত রণবীর। চকোলেট বয় খ্যাত এই নায়কের ব্যাক্তিজীবনও যে কোনো সিনেমার থেকে কম না তা ভক্তরা ইতোমধ্যে বুঝেই গেছেন।
২০১৭ সালে গুঞ্জন উঠেছিলো মা নীতু কাপুরের সাথে গাট্টি বেঁধে বিয়ে করতে লন্ডন যাচ্ছেন রণবীর কাপুর। সেখানে যেয়ে বউ খুঁজবেন এমন কথাও তখন মিডিয়ায় প্রচার হতে থাকে। সে সময়ে একটি ইন্টারভিউ দিয়ে এসব গুঞ্জন বন্ধ করে দেন চাচা রণধীর। তবে তা থেকেও উঠে আসে নতুন সমালোচনা। রণধীর বলেন, ‘রণবীরের টাকা, সাফল্য সব আছে। এই বয়সে বিয়ে করে সেসব নষ্ট করার দরকার কি? বিয়ের অনেক সময় পড়ে আছে, এখন ও জীবনটাকে উপভোগ করুক।’ তিনি আরও বলেন, ‘আমি রণবীরকে হিংসা করি কারন ওর বয়সে আমি এতটা সফল ছিলাম না।’
১৫ই ফেব্রুয়ারি রণধীরের ৭৫তম জন্মদিন উপলক্ষে তার দেওয়া পুরানো এই সাক্ষাতকারের কিছু অংশ আবারোও ভাইরাল হয় নেটমাধ্যমে।
দিপীকা পাদুকন ও ক্যাটরিনা কাইফ এর পর এবার বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সাথে অনেকটা প্রকাশ্যেই প্রেম করছেন রণবীর কাপুর। সম্প্রতি একটি ইন্টারভিউতে খুব দ্রুতই বিয়ে করার বিষয়েও খোলামেলা কথা বলেন রণবীর-আলিয়া।
এন-কে


আপনার মতামত লিখুন