খুঁজুন
, ,

মিয়ানমারে চীনা সহায়তায় নির্মিত পাইপলাইনে জান্তাবিরোধীদের হামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 17 February, 2022, 3:40 pm
মিয়ানমারে চীনা সহায়তায় নির্মিত পাইপলাইনে জান্তাবিরোধীদের হামলা

মিয়ানমারের মান্দালয় অঞ্চলের নাটোগি উপশহর এলাকায় জান্তাবিরোধী স্থানীয় গোষ্ঠীর হামলায় চীনা-সহায়তায় তেল ও গ্যাস পাইপলাইনের একটি অফ-টেক (তেল অবমুক্ত করা) স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। মিয়ানমারের অনলাইন সংবাদমাধ্যম ইরাবতি এ খবর জানিয়েছে ।

সংবাদমাধ্যমের খবর—গত সোমবার রাত ২টার দিকে নাটোগি-পিপলস ডিফেন্স ফোর্সের (এনপিডিএফ) সদস্যেরা অফ-টেক স্টেশনের ১৩ নিরাপত্তাকর্মীর ওপর আক্রমণ করেন। তাঁরা দুটি রাইফেল গ্রেনেড ব্যবহার করে এ হামলা চালান। স্টেশনটি নাটোগি শহরের ছয় কিলোমিটার পূর্বে অবস্থিত বলে খবরে জানানো হয়েছে।

এনপিডিএফের মুখপাত্র এবং মাইংইয়ান জেলা-পিডিএফ ব্যাটালিয়ন-৪ এর কমান্ডার কো তোয়ান্তে বলেছেন, আক্রমণের সময় অফ-টেক স্টেশনের প্রাচীর বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

এনপিডিএফ দাবি করছে—হামলায় মিয়ানমারের সামরিক বাহিনী হতাহত হয়েছে। গত মঙ্গলবার ইরাবতিকে কো তোয়ান্তে বলেছেন, ‘আমরা শুধু শাসক বাহিনীকে নিশানা করেছি, পাইপলাইন স্টেশন নয়।’

এনপিডিএফ বলেছে, অফ-টেক স্টেশনে শাসক বাহিনীর ওপর আক্রমণ করতে হয়েছিল, কারণ তারা এলাকায় তাদের অভিযানের সময় বেসামরিক লোকদের ওপর নিপীড়ন ও লুটপাটের জন্য কুখ্যাত হয়ে উঠেছিল।

রাখাইন উপকূল থেকে দক্ষিণ চীন পর্যন্ত তেল ও গ্যাস পাইপলাইনগুলো ২০১১ সালে নির্মিত হয়েছিল। এবং কার্যক্রম শুরু হয়েছিল ২০১৩ সালের জুলাই মাসে। ম্যাগওয়ে এবং মান্দালয় অঞ্চল ও শান রাজ্যের মধ্য দিয়ে ৯৭৩ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনগুলো চীনের ইউনান প্রদেশে গেছে।

পিডিএফের হামলার পর নাটোগি শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি আশপাশের এলাকাতেও তৎপরতা বাড়িয়েছে শাসকগোষ্ঠী।

নাটোগির এক বাসিন্দা মঙ্গলবার ইরাবতিকে জানিয়েছেন, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সঙ্গে জড়িত কয়েকজনসহ সোমবার ও মঙ্গলবার শহরে প্রায় এক ডজন লোককে শাসক বাহিনী গ্রেপ্তার করেছে।

এদিকে, রোববার সন্ধ্যায় নাটোগি-পিডিএফ সদস্যদের হামলায় উপশহর এলাকায় শাসক দলের দুজন নিহত হয়েছেন।

গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে চীনবিরোধী মনোভাব বৃদ্ধি পায়। অনেকে মনে করেন—জান্তা সরকারের ক্ষমতা দখলের পেছনে বেইজিংয়ের হাত ছিল। সে সময়ে চীনের পাইপলাইনগুলো উড়িয়ে দেওয়ার আহ্বানসহ চীনা পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছিল।

এসব ঘটনার পর পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল চীন। এর পরিপ্রেক্ষিতেই গত বছরের মার্চ থেকে সরকার তাদের সুরক্ষার জন্য অতিরিক্ত বাহিনী নিয়োগ করেছে।

গত বছরের মে মাসে মান্দালয় অঞ্চলের সিন্টগাইং শহর এলাকায় পাইপলাইনের পাহারায় থাকা শাসক দলের তিন সৈন্যকে হত্যা করে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা।

সামরিক শাসনের বিরুদ্ধে বেসামরিক সশস্ত্র প্রতিরোধের তীব্রতার পরিপ্রেক্ষিতে আন্দোলন চলাকালে দেশে চীনা বিনিয়োগের কোনো ক্ষতি না করতে চীন মিয়ানমারের বেসামরিক জাতীয় ঐক্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

জানুয়ারির শুরুতে সাগাইংয়ের তিগয়াইং এলাকায় চীনা সহায়তায় নির্মিত তাগাং তাউং নিকেল-প্রসেসিং প্ল্যান্ট সরবরাহকারী বিদ্যুতের পাইলনে একটি স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী আক্রমণ করার পরে এ অনুরোধ জানায় চীন।

মিয়ানমারের জান্তারা সারা দেশে পিডিএফসহ অনেক জাতিগত সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের সম্মুখীন হচ্ছে। এতে বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতিও হচ্ছে বলে জানা গেছে।

এন-কে

Feb2
Feb2

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে নিকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 1 July, 2026, 4:05 pm
তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে নিকার

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)।

উপজেলা তিনটি হচ্ছে- চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের ‘হালদা’।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এসব উপজেলা ও থানা অনুমোদন দেওয়া হয়।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

নিকার প্রস্তাব অনুযায়ী তিনটি নতুন উপজেলা হচ্ছে, চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা।

চট্টগ্রামের হাটাজারি থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘হালদা থানা’।

তারেক রহমানের সভাপতিত্বে নিকার বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 1 July, 2026, 3:40 pm
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙয়ের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরলো পুলিশ। ৫ আগস্টের পরই পুলিশকে ঢেলে সাজানোর অংশ হিসেবে পোশাক পরিবর্তন করা হয়েছিল। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটি আবার বদলানোর সিদ্ধান্ত হয়।

বিএনপি সরকারের নতুন সিদ্ধান্তের পর আজ বুধবার (১ জুলাই) গাঢ় নীল ও হালকা জলপাই রঙয়ের শার্ট এবং খাকি রঙের প্যান্টের নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে দেখা গেলো পুলিশ কর্মকর্তাদের।

বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে গাঢ় নীল শার্টে ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙয়ের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, আজকে থেকে নতুন পোশাক পরছে পুলিশ সদস্যরা। এখনো সব পুলিশ সদস্যের হাতে পৌঁছেনি নতুন পোশাক। পর্যায়ক্রমে সব সদস্যই পাবেন। যারা পেয়েছেন তারা নতুন ইউনিফর্মেই দায়িত্ব পালন করছেন।

এখানে উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কারের দাবি ওঠে। উঠে পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের দাবিও। গত বছর ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের শার্টের রং আইরন বা লোহা-ধূসর, আর প্যান্টের রং ছিল কফি শেল বা কফি-বাদামি ধূসর করা হয়। গত বছরের ২৫ নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ।

যদিও সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক পুলিশ সদস্য পোশাক পরিবর্তনের বিষয়টি মেনে নিতে পারেননি। পোশাকের রং নিয়ে প্রশ্ন ওঠে।

নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসতেই নতুন করে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে। গত ১৮ জুন পোশাকের রঙ পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।

প্রজ্ঞাপনে পুলিশের শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং–সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, আগে লোহা-ধূসর রঙের শার্টের ওপর লোহা-ধূসর রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের কথা ছিল। নতুন বিধানে সেটির পরিবর্তে নীল রঙের শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে চারটি পকেট থাকবে। সামনের অংশে সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।

প্রজ্ঞাপনে নারী পুলিশের পোশাকের বিষয়েও বিস্তারিত বলা হয়। নারী পুলিশ চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরা যাবে। মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নারী পুলিশ সদস্যরা চাইলে মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরাও সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে নারী পুলিশ সদস্য সাধারণ পোশাক পরতে পারবেন।

প্রজ্ঞাপনে মৌসুম অনুযায়ী শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে শার্ট হবে অর্ধহাতা। শীতকালে শার্ট হবে পূর্ণহাতা। মাথার আবরণের ক্ষেত্রে বলা হয়েছে, সেটি অনুমোদিত গাঢ় নীল রঙের হবে।

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 1 July, 2026, 3:25 pm
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ

সরকারের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। তা না হলে জনগণ নিজেরাই জাদুঘর খুলে প্রবেশ করবে।

বুধবার (১ ‍জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে। এটা আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

তিনি বলেন, শুধু নামকাওয়াস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে চলবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। আশা করছি, সরকার দ্রুতই কর্মসূচি ঘোষণা করবে।

এ সময় ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী উল্লেখ করে এই এনসিপির নেতা বলেন, ইনুর ১০ বছরের সাজা হতে পারে না। আমরা আপিলের মাধ্যমে তার কঠোর শাস্তি প্রত্যাশা করছি।