রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি আটক ১: আহত ২ শিশু
উখিয়ায় শরণার্থী শিবিরে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে ২ শিশু আহত হয়েছে ৷ এ সময় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ ।
উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আহত দু শিশু হলো মো. জমির (১৫) ও নজিমুল্লাহ (১৪)। আহত মো. জমির মধুরছড়া ৪ নম্বর ক্যাম্পের সাব্বির আহমেদের ছেলে এবং নজিমুল্লাহ একই ক্যাম্পের জলিলের ছেলে।
আশঙ্কাজনক অবস্থায় তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনাটি ঘটে।
১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক বলেন জানান, শুক্রবার ভোর রাত সোয়া ৪টার দিকে উখিয়া উপজেলার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি হয়৷ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি৷ তবে এই সংঘর্ষ কারণ নিয়ে তারা এখনো নিশ্চিত নন৷
এসময় গুলিতে আহত দুই রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় আইওএম হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কত্যবরত ডাক্তার তাদের কক্সবাজার হাসপাতালে প্রেরণ করে বলে জানান তিনি।
পুলিশের কর্মকর্তা নাঈমুল হক আরও জানান, এই ঘটনাস্থল থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ঘটনায় জড়িত হিসেবে রোহিঙ্গা সন্ত্রাসী হাসেমকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় সন্ত্রাসী আবুল হাসেমের ভাইকে আটক করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
এন-কে


আপনার মতামত লিখুন