খুঁজুন
, ,

ইউক্রেনের রাজধানী রক্ষার দায়িত্ব যাঁদের কাঁধে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 26 February, 2022, 3:51 pm
ইউক্রেনের রাজধানী রক্ষার দায়িত্ব যাঁদের কাঁধে

ইউক্রেনে রাশিয়ার ‘সেনা অভিযান’ শুরুর পর থেকে বিস্ফোরণ, হতাহত আর শহরছাড়ার খবর উঠে আসছে বিশ্ব গণমাধ্যমে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাশিয়াকে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আর ইউক্রেনের জনগণকে মনোবল ধরে রাখার কথা বলা হলেও আসল কাজটা ইউক্রেনকেই করতে হচ্ছে। এর মধ্যে রাজধানী কিয়েভে বিস্ফোরণের পাশাপাশি দেশটির বিভিন্ন অঞ্চলে চলছে ভয়ংকর সংঘর্ষ। এ যুদ্ধ পরিস্থিতির মধ্যে কিয়েভকে রক্ষার দায়িত্ব কাঁধে নিয়েছেন দুজন মানুষ। এর মধ্যে একজন সাবেক কৌতুক অভিনেতা এবং আরেকজন সাবেক বক্সিং চ্যাম্পিয়ন।

ভলোদিমির জেলেনস্কি টিভির পর্দায় প্রথম এসেছিলেন জনপ্রিয় এক কমেডি সিরিজের অভিনেতা হিসেবে। কিন্তু, তাঁর জীবনের মোড় ঘুরে যায় ২০১৯ সালের এপ্রিলে। ৭৩ শতাংশের বেশি ভোট পেয়ে কৌতুক অভিনেতা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি।

ভলোদিমির জেলেনস্কি বর্তমানে চার কোটি ৪০ লাখ মানুষের দেশের রাষ্ট্রপ্রধান। গত বৃহস্পতিবার তাঁর দেশে রাশিয়ার ‘সেনা অভিযান’ শুরুর পর একের পর এক ভিডিও বার্তায় নিজের বক্তব্য তুলে ধরছেন তিনি। কখনও রাশিয়াকে ঠেকাতে সাহায্যের জন্য বলছেন, কখনও সমঝোতার আহ্বান জানাচ্ছেন, আবার কখনও ইউক্রেনের সশস্ত্রবাহিনী ও মানুষের সাহসিকতার কথা তুলে ধরছেন।

এরই মধ্যে জেলেনস্কি বলেছেন, ‘রুশ সেনাদের এক নম্বর টার্গেট তিনি।’ তবু তিনি কিয়েভ ছেড়ে যাবেন না বলে অঙ্গীকার করেছেন।

অন্যদিকে, ২০১৪ সালে রাজধানী কিয়েভের মেয়র হিসেবে যখন ভিটালি ক্লিটসকো নির্বাচিত হন, তার আগে তিনি ছিলেন রাজনীতির ময়দানে নবীন একজন।

পারমাণবিক বিপর্যয়ের পরে চেরনোবিলে নিযুক্ত সেনা সদস্যের ছেলে ক্লিটসকো এবং ছোট ভাই ভ্লাদিমির বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন। এখন এ দুই ভাই বলছেন, দেশবাসীর পাশাপাশি তাঁরাও অস্ত্রহাতে লড়াই করবেন।

টিভিতে দেওয়া এক বক্তব্যে ভিটালি ক্লিটসকো বলেন, ‘আমার আর কোনো বিকল্প নেই, আমাকে এটি করতেই হবে। আমি লড়াই করব।’

এদিকে, কিয়েভে দফায় দফায় চলছে সংঘর্ষ। সংবাদমাধ্যম বিবিসি বলছে—কিয়েভে ময়দান স্কয়ারের কাছে আজ শনিবার একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের ত্রয়েশ্চিনা এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন—কিয়েভে গোলাগুলির শব্দ শহরের কেন্দ্র থেকে কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে।

সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলছে—রাজধানীর চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা এলাকার আশেপাশে ৫০টির বেশি বিস্ফোরণ এবং ভারী মেশিনগানের গুলির শব্দ শোনা গেছে।

এ ছাড়া ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইংস্ট বলছেন, রাজধানী কিয়েভে ‘এখনই একাধিক দিক থেকে হামলা করা হয়েছে।

ইউক্রেনের স্টেট স্পেশাল সার্ভিস জানিয়েছে, রাজধানীর ত্রয়েশ্চিনা এলাকা একটি বিদ্যুৎ কেন্দ্রের কাছে লড়াই চলছে। কিয়েভকে বিদ্যুৎবিচ্ছিন্ন করার জন্য এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া কিয়েভের পেরামোহি অ্যাভিনিউতে গাড়ির ধ্বংসাবশেষ এবং আগুন জ্বলতে দেখা গেছে।

ইউক্রেনের আরেক গুরুত্বপূর্ণ শহর ভাসিলকিভের একটি এয়ারফিল্ডের কাছে প্রচণ্ড লড়াইয়ের খবর পাওয়া গেছে। এ এয়ারফিল্ডকে রুশ প্যারাট্রুপাররা কিয়েভে হামলার জন্য অবতরণস্থল (স্প্রিংবোর্ড) হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, কৃষ্ণ সাগর অঞ্চলীয় শহর মাইকোলাইভ থেকে রুশদের বিতাড়িত করেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।

এন-কে

Feb2

৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 2:50 pm
৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী এতে অংশ নেন।

আমানতকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দীর্ঘ দুই বছর ধরে তারা নিজেদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছেন না। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটাতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিক্ষোভের সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, এক দফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি, এবং আমানত কি নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ? প্রশাসন কেন চুপ? এমন নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন, যার একটিতে হেয়ারকাট পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার এবং তার পরিবর্তে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমানতকারীরা ‘হেয়ারকাট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

সমাবেশ থেকে আমানতকারীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিতর্কিত হেয়ারকাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। পাঁচটি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন দ্রুত চালু করা। তারল্য সংকট নিরসনে সরকারকে বিশেষ সহায়তা প্রদান করা। মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ করা এবং একতরফাভাবে ঘোষিত হ্রাসকৃত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অসংগত। আমানতকারীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই হার চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ লাখ পরিবারের প্রায় তিন কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

বিক্ষোভ শেষে বেলা ১২টার দিকে আমানতকারীরা একটি মিছিল নিয়ে কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।

আমানতকারীদের প্রতিনিধি দলের একজন জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি। যতদিন পর্যন্ত এই হেয়ারকাট বাতিল না হবে, ততদিন আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।