খুঁজুন
, ,

রাউজানে পরিত্যক্ত ঘর থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 28 February, 2022, 5:08 pm
রাউজানে পরিত্যক্ত ঘর থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

চট্টগ্রামের রাউজানে একটি পরিত্যক্ত ঘর থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

২৭ ফেব্রুয়ারি রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার পাহাড়তলি ইউনিয়নের মহামুনি গ্রামের বড়ুয়া পাড়ার সুব্রত মুৎসুদ্দির বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাত বারটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। ঘটনার পর রোববার দিবাগত রাত ১২টার পরে এবং পরদিন সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুনসহ পুলিশ ও পিবিআইয়ের একটি দল।

নিহতরা হলেন, পাহাড়তলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহামুনি গ্রামের উদয়ন চৌধুরী বাড়ির ওষুধ ব্যবসায়ী রণজিৎ চৌধুরীর মেয়ে অন্বেষা চৌধুরী (১৯) এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভগবান দারোগা বাড়ির চা দোকানি নিলেন্দু বড়ুয়ার ছেলে জয় বড়ুয়া (২৬)। অন্বেষা চৌধুরী উপজেলার নোয়াপাড়া ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন। পরিবারে তিন বোনের মধ্যে অন্বেষা বড় মেয়ে। অপরদিকে এক ভাই আর এক বোনের মধ্যে জয় বড়ুয়া পরিবারের বড় পুত্র। মাধ্যমিক শিক্ষা জীবন শেষ করে।

বাবা নিলেন্দুর বড়ুয়ার চা দোকানে সহযোগিতা করতো সে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১০ মার্চ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকার ফ্রান্স প্রবাসী ছেলের সঙ্গে অন্বেষার বিয়ের দিনক্ষণ ধার্য্য ছিল। ঘটনার দিন রোববার দুপুরে অন্বেষা মা শান্তা বড়ুয়ার সাথে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দুরবর্তী বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাটে গিয়ে বিয়ের বাজার করে ফিরে বিকেলে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্বে টিউশনি করতে গিয়েছিলেন অন্বেষা। পরে স্থানীয় লোকজন একটি পরিত্যক্ত ঘরের দরজা ভেঙে একটি কক্ষে অন্বেষা বড়ুয়ার গলায় ছুরিকাঘাত করা লাশ আর একই কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত ঝুলন্ত অবস্থায় জয় বড়ুয়ার লাশ দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিনকে অবহিত করেন। পরে চেয়ারম্যান পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, অন্বেষার সাথে জয় বড়ুয়ার প্রেমঘটিত সম্পর্ক থাকতে পারে। অন্বেষার বিয়ের ঠিক হওয়ায় তাকে খুন করে নিজেও আত্নহননের পথ বেঁচে নিয়েছেন জয়।

পরে মেয়ের মৃত্যুর সংবাদ শুনে বিয়ের আনন্দে মেতে থাকা পরিবারটিতে নেমে আসে বিষাদের ছায়া।

নিহত অন্বেষার বাবা রণজিৎ চৌধুরী বলেন, বিয়ে ঠিক হওয়ার পর অনেক খুশি ছিল অন্বেষা। মাকে নিয়ে নিজের বিয়ের কেনাকাটাও করছিল সে। তার সাথে কারও প্রেমঘটিত সম্পর্কের বিষয়টি জানেননা পরিবার ।
জয় বড়ুয়ার বাবা নিলেন্দু বড়ুয়া বলেন, রোববার সন্ধ্যার পর মন্দিরে যাওয়ার কথা বলে চার দোকান থেকে বের হয়েছিল জয়। এরপর ছেলের মৃত্যুর সংবাদ শুণে কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলের সাথে কারো সম্পর্কের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অর্পিতা মুৎসুদ্দি মুন্নি বলেন, রাত সাড়ে ৯ টার দিকে সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি দেখতে পাই।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ রোকন উদ্দিন বলেন, একটি পরিত্যক্ত ঘরে তরুণ-তরুণীর লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে বিষয়টি আমি পুলিশকে অবহিত করি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, ধারণা করা হচ্ছে মেয়েটির বিয়ের খবর শুনে তাঁকে হত্যা করে প্রেমিক জয়। পরে সে নিজে আত্মহত্যা করে। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার বিকেল চারটা) রাউজান থানায় এই বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

এন-কে

Feb2

৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 2:50 pm
৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী এতে অংশ নেন।

আমানতকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দীর্ঘ দুই বছর ধরে তারা নিজেদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছেন না। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটাতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিক্ষোভের সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, এক দফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি, এবং আমানত কি নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ? প্রশাসন কেন চুপ? এমন নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন, যার একটিতে হেয়ারকাট পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার এবং তার পরিবর্তে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমানতকারীরা ‘হেয়ারকাট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

সমাবেশ থেকে আমানতকারীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিতর্কিত হেয়ারকাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। পাঁচটি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন দ্রুত চালু করা। তারল্য সংকট নিরসনে সরকারকে বিশেষ সহায়তা প্রদান করা। মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ করা এবং একতরফাভাবে ঘোষিত হ্রাসকৃত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অসংগত। আমানতকারীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই হার চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ লাখ পরিবারের প্রায় তিন কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

বিক্ষোভ শেষে বেলা ১২টার দিকে আমানতকারীরা একটি মিছিল নিয়ে কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।

আমানতকারীদের প্রতিনিধি দলের একজন জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি। যতদিন পর্যন্ত এই হেয়ারকাট বাতিল না হবে, ততদিন আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।