চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৮
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন আক্রান্ত হয়েছিল ৪৭ জন। তবে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
আজ ০২ মার্চ, বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে সর্বমোট ১ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।
শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে ২০জনই নগরের বাসিন্দা। বাকি ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। উপজেলার মধ্যে চন্দনাইশ, পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও সন্দ্বীপে ১ জন করে এবং মিরসরাইয়ে ২জন রয়েছেন।
এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪৭৫ জনে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৯৮২ জন এবং ৩৪ হাজার ৪৯৩ জন বিভিন্ন উপজেলার। তবে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬২ জন।
চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
এন-কে


আপনার মতামত লিখুন