বিয়ে না করার কারণ জানালেন প্রভাস
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা তিনি, তবে বর্তমানে বলিউড কাঁপাচ্ছেন এই তারকা। কিছুদিন আগেই ১০০ কোটির পারিশ্রমিক নিচ্ছেন এমনটা শোনা যাচ্ছিল। বর্তমানে এই তারকার হাতে রয়েছে বেশকিছু বিগ বাজেটের সিনেমা।
তিনি হলেন সবার প্রিয় বাহুবলীখ্যাত নায়ক প্রভাস। এই এক সিনেমা করে বলিউডের শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। তবে এরপর থেকেই বিগ বাজেটের সিনেমার তালিকাতেও তার নামটা এসেছে বারবার।
প্রিয় এই তারকাকে নিয়েও কৌতূহলের শেষ নেই ভক্তদের। তার প্রেম ও বিয়ে নিয়েও অনেকে আগ্রহী। আসন্ন ‘রাধে শ্যাম’ সিনেমায় একজন গণকের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। মহাকাব্যিক প্রেমের সম্পর্ক নিয়েই তার সিনেমাটি। ছবিতে দেখা যাবে বিয়ে নিয়ে প্রভাসের গণনা ভুল হয়। তবে সিনেমার চরিত্রে নয়, বাস্তবে কার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সেটাই জানতে উঠেপড়ে লেগেছেন সবাই।
সিনেমার দ্বিতীয় ট্রেলার লঞ্চ হওয়ার অনুষ্ঠানে এমন প্রশ্নের মুখোমুখি হন অভিনেতা। তিনি এর জবাব দিয়েছেন বেশ মজা করেই।
অভিনেতা বলেন, ‘প্রেম সম্পর্কে আমার ধারণা ভুল হয়েছিল। সে কারণেই আমি বিয়ে করিনি।’ প্রভাস আরও জানান, ‘বাকি সবার মায়েদের মতো আমার মা চেয়েছেন বারবার তার ছেলে বিয়ে করুক। সন্তান জন্ম দিক। বিয়ে নিয়ে সর্বদাই আমার বাড়িতে কথোপকথন হয়। মা আমাকে বিয়ে নিয়ে ভাবতে বলেন। ‘বাহুবলী’র সময় আমি তাকে বলেছিলাম সিনেমাটি শেষ করে বিয়ে করব।
কিন্তু ‘বাহুবলী’র পর বিয়ে হয়নি। কারণ আমার জীবনে পছন্দের কেউ নেই। যাকে আমি বিয়ে করব। তাই মাকে বলেছি আমাকে বিয়ের জন্য চাপ না দিতে। আমি বিয়ে করে সংসারী হতে চাই। কিন্তু এটি তখনই ঘটবে যখন সঠিক সময় হবে।’
এন-কে


আপনার মতামত লিখুন